
ছবি: প্রতীকী।
কলকাতায় সকাল থেকেই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আকাশে তেমন রোদ ছিল না। বৃহস্পতিবার দিনভর এরকমই আবহাওয়া থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের ছ’টি জেলাতেও ভারী বৃষ্টি হবে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩২.৫ ডিগ্রি,, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আপাতত ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৩: মা সারদা নিজের কষ্ট গোপন রাখতেন

গল্পবৃক্ষ, পর্ব-২৯: মাংস জাতক— বার বার দেখি বন্ধুরই মুখ শুধু

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২১: মহারাজ অফ শান্তিনিকেতন
এই ঘূর্ণাবর্ত আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে, হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। উপকূলীয় এবং পশ্চিমের ছ’টি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই ছ’টি জেলা হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৫: গাঙচিল

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৯: খাণ্ডবদহনের প্রেক্ষিতে জরিতা,লপিতা ও ঋষি মন্দপালের উপাখ্যানের আজ প্রাসঙ্গিকতা কোথায়?
হাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া, বৃহস্পতিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। দিনভর সমুদ্র উত্তাল থাকবে। সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৪: রিলেটিভিটি ও বিরিঞ্চিবাবা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬০: পাহাড়ের চূড়ায় বসে দেখলাম হিমবাহের সেই অপরূপ শোভা
এদিকে, উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃহস্পতিবারের জন্য কোনও সতর্কতা নেই। তবে উত্তরবঙ্গের ন’টি জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা জলপাইগুড়ি এবং কোচবিহারের কোনও কোনও এলাকায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।
















