
ছবি: প্রতীকী।
নিম্নচাপ সরে গেলেও রাজ্যে বর্ষার বৃষ্টি চলছেই। এই আবহে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি আরও বাড়তে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত, অক্ষরেখা— এই জোড়া ফলার প্রভাবে বাংলায় দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তাই সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে ওই সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে। সে কারণে সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। ওই বুলেটিনে বলা হয়েছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা আবার এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে এগিয়ে গিয়েছে। এদিকে, মৌসুমি অক্ষরেখা পশ্চিমে শ্রীগঙ্গানগর থেকে এসে পুরুলিয়ার উপর দিয়ে চলে গিয়েছে। এ সবের প্রভাবের ফলে বাংলা জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৫: রবীন্দ্রনাথের বিয়ের রাতে মারা গিয়েছিলেন ঠাকুরবাড়ির জামাই

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-২৭: আকাশ এখনও মেঘলা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১০: ভুতুম প্যাঁচা
মঙ্গলবার এবং বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। এর জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলতে পারে। তবে আপাতত বুধবারের পর থেকে আবহাওয়া নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। মৎস্যজীবীদেরও আর সমুদ্রে যেতে নিষেধ করা হয়নি।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৬: আমরা আসলে কাকে পুজো করছি? ঈশ্বরকে, নাকি রক্তমাখা অভ্যাসকে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার
আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। মঙ্গলবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে। তবে বাকি জেলাতেও ঝড়বৃষ্টি চলবে। যদিও ঝড়বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানানো হয়েছে। বুধবার হাওয়া দফতর ভারী বৃষ্টির জন্য আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৫: কতদিন পরে এলে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?
বৃহস্পতিবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া দফতর জানিয়েছে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।


















