রবিবার ৮ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

এখনই রাজ্যে বর্ষার বৃষ্টি থামছে না । কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সেই সঙ্গে ভ্যাপসা গরমের কারণে অস্বস্তি বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গে চলবে দুর্যোগ। হাওয়া দফতর জানিয়েছে, কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া দফতরের রিপোর্ট বলছে, মৌসুমি অক্ষরেখা পটনার পর বাঁকুড়া এবং দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি অক্ষরেখার প্রভাবেই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার, ১৩ অগস্ট উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৮ : গরুর চোখে জল

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৭: রবীন্দ্রনাথের নামে ভিত্তিহীন অভিযোগ, ‘চোখের বালি’ নাকি চুরি করে লেখা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১১: পাতিকাক

শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জন্য সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাক্তে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। জেলাগুলির কোনও কোনও জায়গায় দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওয়ায় জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়তে পারে। আগামী শুক্রবার, ১৫ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হাওয়া দফতর জানিয়েছে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭১: ত্রিপুরার রাজসভা আলোকিত করেছিলেন পণ্ডিত চন্দ্রোদয় ভট্টাচার্য

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৬: মিটিং

উত্তরবঙ্গের পাঁচ জেলায়আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওই তালিকায় রয়েছে — দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। রবিবার ওই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এই চার জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জন্য কোচবিহার, উত্তর দিনাজপুরেও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৫: আজও আধুনিক সমাজ রাজা দুষ্মন্তের তঞ্চকতা এবং দ্বিচারিতার দূষণমুক্ত নয়

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৩: অগত্যা আমার গাড়িতে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম আলাস্কা ভ্রমণে

মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির জন্য দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও সতর্কতা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলতে থাকবে। হাওয়া দফতর এও জানিয়েছে, কয়েক জেলায় আবার ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিও চলবে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content