মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

এক রাতের বৃষ্টিতে পুজোর আগে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির জনজীবন। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চলের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এখনই স্বস্তির সম্ভাবনা নেই। কারণ নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। মায়ানমার থেকে ক্রমে বাংলার দিকে সরে আসছে ঘূর্ণাবর্ত। তা নিম্নচাপে পরিণত হবে একেবারে পুজোর মুখে!
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখনও একই জায়গায় রয়েছে। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে। আরও ১২ ঘণ্টা নিম্নচাপ অঞ্চলটি একই জায়গায় থাকবে বলে মনে করা হচ্ছে। তার পর ধীরে ধীরে শক্তি হারাবে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩২: কবিকন্যা মীরার স্বামী রবীন্দ্রনাথকে ভর্ৎসনা করেছিলেন

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৩: এ কে? এ কে গো?

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৬: আকাশ এখনও মেঘলা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৬: এক উপেক্ষিতা রাজকন্যার কথা

২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার : তৃতীয়া

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
 

২৬ সেপ্টেম্বর, শুক্রবার : চতুর্থী

দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
 

২৭ সেপ্টেম্বর, শনিবার : পঞ্চমী

দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ ছাড়া, বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
 

২৮ সেপ্টেম্বর, রবিবার : ষষ্ঠী

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। বাকি জেলায় হাওয়ার বেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
 

২৯ এবং ৩০ সেপ্টেম্বর, সোমবার ও মঙ্গলবার : সপ্তমী ও অষ্টমী

দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৮: ছোট বাবুইবাটান

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১১ : অরিন্দম কহিলা বিষাদে

দশমীর দিন হত প্রতিমার ভাসান। বিদায়বেলায় ছোটোরা দেবীর চোখে জল দেখতে পেত। অশ্রুপূর্ণ নয়ন। তাদের মনে হত, সত্যিই দেবীর চোখ জলে ভরে উঠেছে। কাঁদছেন তিনি। বিজয়ার দিন ঠাকুরবাড়িতে‌ হত আগমনী ও বিজয়ার গান। বিষ্ণু চক্রবর্তীর গলায় গান শুনে মুগ্ধ হতেন সকলে। ব্রাহ্মধর্মে দীক্ষিত হওয়ার পর ঠাকুরবাড়িতে দুর্গাপুজো বন্ধ হয়ে গিয়েছিল। সত্যেন্দ্রনাথের লেখায় আছে, ‘আমাদের বৈষ্ণব পরিবারে কি ভাগ্যি পশুবলির বীভৎস কাণ্ড ছিল না সেই রক্ষা — পশুর বদলে কুমড়া বলি হয়।’

পুজো বন্ধ হওয়ার আগে ঠাকুরবাড়িতে দেবীর আরাধনা হত এক স্নিগ্ধ পরিবেশে। ছোটরা সাজগোজ করত, বাড়ির মেয়েরা নতুন শাড়ি শুধু নয়, গা-ভরা গয়না পরতেন, চন্দন ও ফুলের প্রসাধনে নিজেদের সাজিয়ে তুলতেন। ছোটরা সব থেকে বেশি আনন্দ করত, তাদের সাজগোজের প্রস্তুতি ঢের আগেই শুরু হয়ে যেত। পোশাকের মাপ নিতে আসত দর্জি। আসত জুতোর চৈনিক কারিগর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩১: শ্রেষ্ঠ স্থপতি ও প্রকৌশলী ময়দানবের কৃতজ্ঞতার ঋণশোধ

উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার সেই সতর্কতা রয়েছে কোচবিহারেও। তবে শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত উত্তরে কোথাও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। তবে দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

রজনীর রবি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

২৪ সেপ্টেম্বর, বুধবার থেকে ২৮ সেপ্টেম্বর, রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলঘেঁষা উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপর ঝোড়ো হাওয়া বইবে। বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্তও। ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। ২৮ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content