
ছবি; প্রতীকী।
সারা সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দখিনবঙ্গের উপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সঙ্গে সক্রিয় হয়েছে অক্ষরেখা। বঙ্গোপসাগরে উপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। তাই বৃষ্টির প্রভাব বেশি থাকবে। সমুদ্রও উত্তাল হবে। তবে আবহাওয়া দফতর এর জন্য মৎস্যজীবীদের জন্য আলাদা করে সতর্কতা জারি করেনি। যদিও সমুদ্রে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছ। সব মিলিয়ে মৎস্যজীবীদের সাবধান থাকতে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গের ছটি জেলায় আগামী সপ্তাহের শুরুতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনাতেও। কলকাতার বিস্তীর্ণ অংশে শনিবার সকাল থেকে বৃষ্টি চলছে। তবে শনিবার আলাদা করে কলকাতার জন্য কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৩: মা সারদা নিজের কষ্ট গোপন রাখতেন

গল্পবৃক্ষ, পর্ব-২৯: মাংস জাতক— বার বার দেখি বন্ধুরই মুখ শুধু

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২১: মহারাজ অফ শান্তিনিকেতন
আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এ ছাড়া উত্তর ২৪ পরগনায় রবিবার অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল থেকে কলকাতার বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলছে। আকাশ মূলত মেঘলা। তবে শনিবার আলাদা করে কলকাতার জন্য কোনও সতর্কতা নেই।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৫: গাঙচিল

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৯: খাণ্ডবদহনের প্রেক্ষিতে জরিতা,লপিতা ও ঋষি মন্দপালের উপাখ্যানের আজ প্রাসঙ্গিকতা কোথায়?
উত্তর বঙ্গোপসাগরে কলকাতার বিস্তীর্ণ অংশে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর জেরে আগামীকাল ২৯ তারিখ থেকে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে। তাই উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। রবিবার থেকে উপকূল লাগোয়া সমুদ্র উত্তাল থাকবে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৪: রিলেটিভিটি ও বিরিঞ্চিবাবা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬০: পাহাড়ের চূড়ায় বসে দেখলাম হিমবাহের সেই অপরূপ শোভা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত দার্জিলিঙে এরকম আবহাওয়া থাকতে পারে। জলপাইগুড়িতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। কালিম্পঙে রবিবার পর্যন্ত এবং আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

















