রবিবার ৮ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

গতকাল রাতভর টানা বর্ষণ। কমবেশি ভারী থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনাচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গও ভাসবে! রাজ্যের দুই জেলায় হাওয়া দফতর জারি লাল সতর্কতা জারি করেছে। কোনও কোনও জেলায় কমলা সতর্কতাও জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করেছেন আবহবিদেরা।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়। রাতভর বৃষ্টির ফলে কোথাও গোড়ালি পর্যন্ত তো কোথাও, আবার হাঁটুসমান জল। শুক্রবার সকাল থেকেও আকাশ মেঘলা। মাঝেমধ্যে সূর্য উঁকি দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শুক্রবার দিনভর আবহাওয়া এমনই থাকবে।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৭ : পাঠশালা-ক্লাসরুম

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৫: রবীন্দ্রনাথের বিয়ের রাতে মারা গিয়েছিলেন ঠাকুরবাড়ির জামাই

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?

উত্তর বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এখন সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে সংলগ্ন ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্তটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে যাবে। তাপ পরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছাকাছি নিম্নচাপে পরিণত হবে। এর পর সেই নিম্নচাপ গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৬: আমরা আসলে কাকে পুজো করছি? ঈশ্বরকে, নাকি রক্তমাখা অভ্যাসকে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৪: সে-যে কেবলই যাতনাময়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৯: কোটরে প্যাঁচা

উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বাকি জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content