মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

তুমুল বর্ষণে ভেসে গিয়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকা। পুজোর মুখে শহরবাসীর দুর্ভোগের শেষ নেই। এদিকে আলিপুর আবহাওয়া দফতরও আবহাওয়া নিয়ে ভালো খবর শোনায়নি। কারণ বঙ্গোপসাগরে আবার নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। কোনও কোনও জায়গায় ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে। আপাতত রাজ্য জুড়ে সপ্তমী পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল সংলগ্ন অঞ্চলে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রতল থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতাইয় রয়েছে। এ ছাড়া, পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে। এর প্রভাবেই আগামী ১২ ঘণ্টায় উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। ২৬ সেপ্টেম্বর তা ঘনীভূত হয়ে পরিণত হবে নিম্নচাপে। তখন তার অবস্থান হবে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। ২৭ তারিখ সকালে নিম্নচাপ ওড়িশা-অন্ধ্র উপকূল দিয়েই স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী অন্তত সাত দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ২৭ সেপ্টেম্বর কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ২৮ এবং ২৯ তারিখ বৃষ্টি কিছুটা কম থাকবে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩২: কবিকন্যা মীরার স্বামী রবীন্দ্রনাথকে ভর্ৎসনা করেছিলেন

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৩: এ কে? এ কে গো?

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৬: আকাশ এখনও মেঘলা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৬: এক উপেক্ষিতা রাজকন্যার কথা

হাওয়া দফতর এও জানিয়েছে, শুক্রবার বৃষ্টি কিছুটা কম থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৮: ছোট বাবুইবাটান

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১১ : অরিন্দম কহিলা বিষাদে

সোমবার অর্থাৎ, সপ্তমী পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো উপকূলের কাছাকাছি থাকা জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে কলকাতায় আলাদা করে কোনও সতর্কতা নেই। তবে কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩১: শ্রেষ্ঠ স্থপতি ও প্রকৌশলী ময়দানবের কৃতজ্ঞতার ঋণশোধ

আপাতত সোমবার পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শনিবার ভারী জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সোমবার মালদহ, দক্ষিণ দিনাজপুরের মতো উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে।
আরও পড়ুন:

রজনীর রবি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত। সে কারণে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content