মঙ্গলবার ৯ জুন, ২০২৬

কলকাতায় বৃষ্টি

তেজপাতার চা। ছবি: সংগৃহীত।

রান্নায় তেজপাতা পড়লেই তার স্বাদ আর গন্ধ পুরোটাই বদলে যায়। তবে শুধু যে রান্নায় স্বাদ আনে, তাই নয় তেজপাতা স্বাস্থ্যগুণও প্রচুর। তেজপাতায় ভিটামিন এ, অ্যান্টি-অক্সিড্যান্ট, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম-সহ একাধিক জরুরি উপাদান পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কোলেস্টেরলের সঙ্গে ডায়াবিটিস, অন্ত্রের সমস্যাও তেজপাতা কমিয়ে দিতে পারে। তবে কেবল রান্নায় ব্যবহার করলে চলবে না, এই পাতার সুফল পেতে তেজপাতার চা খেতে হবে। তেজপাতার চায়ের কী কী গুণ রয়েছে?

কী কী গুণ রয়েছে তেজপাতার চায়ের?

খাবার হজম করার উৎসেচক

তেজপাতা আমাদের খাবার হজম করার জন্য উৎসেচক ক্ষরণে বেশ উপকারী। তেজপাতার রস দ্রুত খাবার ভাঙতে পারে। ফলে যাঁরা অন্ত্রের সমস্যায় জেরবার, তাঁরা তেজপাতার চা খেতেই পারেন।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৭: আশ্রমকন্যা শকুন্তলার পুত্রের উত্তরাধিকার প্রতিষ্ঠার দাবিতে চিরন্তন মাতৃত্বের প্রকাশ এবং দুষ্মন্তের লাম্পট্য ও প্রতারণা, সব যুগেই বিদ্যমান

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

দূষিত পদার্থ বার করতে

আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বার করার নেপথ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তেজপাতা। তাই রক্ত পরিশুদ্ধ করতে তেজপাতার চা খাওয়া যেতে পারে।

ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে

তেজপাতার চা নিয়মিত পান করলে দেহের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। তাই যাঁরা টাইপ ২ ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য তেজপাতা খুবই কার্যকর।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও মাইক্রোব্যাক্টেরিয়াল

তেজপাতায় অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও মাইক্রোব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে, তাই তেজপাতা ক্ষত সারাতে উল্লেখযোগ্য ভাবে কাজ করে। সর্দি-কাশির সময়েও তেজপাতার চা খেলে বেশ আরাম পাওয়া যায়।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৬: গ্রিন টি /৪

ক্যাফিক অ্যাসিড

তেজপাতায় আছে ক্যাফিক অ্যাসিড। তাই হৃদ‌্‌যন্ত্রকে শক্তিশালী করে তুলতে পারে এই পাতা। আবার রক্তচাপের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় তেজপাতা।

আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৯ : মণিহারা: করিডর, সেজবাতি আর…

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

তেজপাতার চা কী ভাবে বানাবেন?

প্রথমে একটি পাত্রে কিছুটা জল গরম করে নিন। এর পর তাতে চারটি তেজপাতা ও সামান্য দারচিনির গুঁড়ো মেশান। এ বার মিনিট পাঁচেক ভালো করে ফোটান। শেষে একটি কাপে ওই গরম জল ছেঁকে নিয়ে তাতে প্রয়োজন মতো লেবু ও মধু মিশিয়ে পান করুন। উপকার মিলবে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content