
ছবি: সংগৃহীত।
যেন এক অতিকায় দানবের চোখ। চতুর্দিকে সাদা আস্তরণ। মাঝখানে যেন ঘন কালো মণির মতো অংশ। তবে দেখতে চোখের মতো হলেও এটি অবশ্য কোনও প্রাণীর চোখ নয়। এটি আসলে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলা ঘূর্ণিঝড় এরিনের ‘চোখ’। ঘূর্ণিঝড় এরিন গত দু’দিন ধরে আতঙ্ক তৈরি করেছে।
আটলান্টিক মহাসাগরে সাম্প্রতিক কালে এমন বিধ্বংসী ঝড় বড় একটা দেখা যায়নি বলে দাবি বিশেষজ্ঞদের। এহেন এরিনের আছড়ে পড়ার এক বিরল এবং মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিয়োয় প্রকাশ পেয়েছে ঘূর্ণিঝড় এরিনের কেন্দ্রস্থলে শীতল অথচ ভয়াবহ নীরবতা। সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৭: শুধু মুখে ধর্মের বুলি আওড়ালেই কেউ ধার্মিক হয়ে যায় না

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৮: রাখে হরি, মারে কে?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন
এই ঘূর্ণিঝড় এরিনের এমন বিরল ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছে ৫৩ ওয়েদার রিকনাইস্যান্স স্কোয়াড্রন। মার্কিন সেনাবাহিনীর এই বিশেষ দল ক্যামেরা নিয়ে হারিকেনের উপর উড়ে এই তথ্য সংগ্রহ করেছে। এর ফলে আবহাওয়া বিজ্ঞানীরা ঝড়ের গতিপ্রকৃতি সম্পর্কে ওনেক তথ্য জানতে পেরেছেন। সম্প্রতি এরকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় এরিনের কেন্দ্রস্থলের দেখা যাচ্ছে, এর কেন্দ্রটি চোখের মণির মতো। গভীর এবং শান্ত। চতুর্দিকে হাওয়ার প্রবল ঝাপ্টা। কালো অংশকে ঘিরে আছে মেঘ। ওই শ্বাসরুদ্ধকর ভিডিয়োয় দেখা গিয়েছে ঘূর্ণিঝড় এরিনের আকার ও গতিপ্রকৃতি।
আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/পর্ব-৩১

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭০: ত্রিপুরায় বারবার দেশের ইংরেজ শাসন বিরোধী মানসিকতার প্রতিফলন ঘটেছে
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, অবিশ্বাস্য দ্রুত গতিতে ঘূর্ণিঝড় এরিন এগিয়ে চলেছে। কয়েক ঘণ্টার মধ্যেই বিধ্বংসীরূপ ধারণ করেছে। শুক্রবার সকালে এরিনের গতিব ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। শনিবারের মধ্যে ওই বিধ্বংসী ঘূর্ণিঝড় প্রায় ২৬০ কিমি বেগে বইতে শুরু করেছে। ২৪ ঘণ্টার মধ্যে এরিন ৫ নম্বর ক্যাটেগরির ঝড়ের রূপ নিয়েছে। ভিডিয়োটি ‘৫৩ ওয়েদার রিকনাইস্যান্স স্কোয়াড্রন’ বা ‘হারিকেন হান্টার’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে।


















