কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

শুরু হয়ে গিয়েছে পুজো। এ সময় প্রায় রোজ দিন রাত জেগে প্রচুর ঠাকুর দেখা চলবে। তবে ঠাকুর দেখার পাশাপাশি আমাদের শরীরের যত্ন নিতে হবে। এ সময় ঠিক মতো না ঘুম হওয়া, বাইরে প্রচুর উল্টোপাল্টা খাওয়া এ সবের প্রভাব আমাদের ত্বকের ওপর পড়ে। পুজোর আগে থেকে আমরা বেশ কিছু প্রস্তুতি নিয়েছি ঠিকই। তবে পুজোর এই ক’টা দিনও আমাদের খাদ্য তালিকায় বিশেষ নজর দিতে হবে। খাবারে হলুদ রাখতে পারলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়বে। সৌন্দর্যে এক ফোঁটাও কমতি দেখা যাবে না।
হলুদ কেবল একটি মশলাদার খাবার নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। প্রাচীনকালে ভারত থেকে চিন পর্যন্ত, রান্নাঘরের মশলা হিসেবে হলুদ জায়গা করে নিয়েছিল। এর রোগ নিরাময় বৈশিষ্ট্যের জন্য আলাদা পরিচিত তখনও ছিল। এখনও আছে। এটি প্রদাহ প্রশমিত করতে, ক্ষত নিরাময়ে এবং এমনকি কাশি এবং সর্দি-কাশির মতো সাধারণ অসুস্থতা দূর করতেও ব্যবহৃত হত।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩২: কবিকন্যা মীরার স্বামী রবীন্দ্রনাথকে ভর্ৎসনা করেছিলেন

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৩: এ কে? এ কে গো?

হ্যালো বাবু! পর্ব-১০০: গ্রিন টি /৮

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৬: এক উপেক্ষিতা রাজকন্যার কথা

ত্বক ফর্সা করার জন্য আমরা হলুদ ব্যবহার করে থাকি। হলুদের সক্রিয় যৌগ, কারকিউমিন, এর প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এটি কালো দাগ কমায়। ত্বকের উজ্জ্বলতা ব্জায় রাখে। নিয়মিত হলুদ ব্যবহারে ত্বক আরও উজ্জ্বল হতে পারে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৮: ছোট বাবুইবাটান

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১১ : অরিন্দম কহিলা বিষাদে

দাগ কমাতে

ঠিক মতো ঘুম না হওয়া, প্রচুর ভাজাভুজি খাওয়া-দাওয়া ইত্যাদি কারণের জন্য ব্রণ সমস্যা দেখা দেয়। পুজোর এই কটা দিন হলুদ ব্যবহার করে দেখা যেতেই পারে। হলুদ এর প্রলেপ ব্রণের সমস্যা দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ নিরাময় করতে সহায়তা করে।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩১: শ্রেষ্ঠ স্থপতি ও প্রকৌশলী ময়দানবের কৃতজ্ঞতার ঋণশোধ

বার্ধককে ছাপ দূর করতে

বার্ধক্যের লক্ষণগুলির বিরুদ্ধে লড়াই করতে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা প্রদান করতে সহায়তা করে।
 

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে

হলুদ গুঁড়ো আপনার ত্বকের সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করতে পারে। সেই সঙ্গে সামগ্রিক চেহারার উন্নত করতে পারে।
 

র‍্যাশ কমাতে

ত্বকের জ্বালাপোড়া রোধ করতে ত্বককে র‍্যশ মুক্ত করতে হলুদের প্রলেপ ভীষণ উপকারী।

যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২

*হেলদি ডায়েট (Healthy Diet): সুতনুকা পাল (Sutanuka Paul), পুষ্টিবিদ, ডায়েট-টু-ফাইট।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content