কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

বয়স ধরে রাখার প্রথম এবং প্রধান উপায় হল মন থেকে ‘ইয়াং’ থাকার চেষ্টা করা। অনেক সময় মানসিক চাপের কারণে চুল পেকে যায়। আবার অ্যাড্রেনালিন এবং কর্টিসল হরমোনের উত্থান উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। সঙ্গে দেখা দিতে পারে হার্টের সমস্যাও। কিন্তু যদি মন থেকে আপনি তরুণ থাকেন, তবে তার ছাপ অবশ্যই আপনার চোখে মুখে ফুটে উঠবে। কয়েকটা খুব সাধারণ অভ্যাস আছে, যেগুলি করতে পারলে নিজেকে বেশি বয়স্ক দেখাবে না।
 

বয়স ধরে রাখতে কী কী করবেন?

 

বেশি করে ফল খান

বেশি করে ডালিম, বেরি এবং বিভিন্ন মরসুমি ফল খেতে হবে। কারণ এই সব ফল ভিটামিন সি এবং ই এবং অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ। ফলে এই সব ফল নিয়মিত খেলে কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। জয়েন্টের প্রদাহ কমাবে। আবার অ্যালঝাইমার্সের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে। ফল মানুষের বৃদ্ধি জন্য প্রয়োজনীয় হরমোন নিঃসরণকে উদ্দীপিত করে, যা ঘুমের মান উন্নত করে, চর্বি কমায়, স্মৃতিশক্তি উন্নত করে, কামশক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পাশাপাশি পাতে রাখুন বেল পেপার, ব্রকোলি, গাজরের মতো শাকসব্জি। আর রোজ অন্তত বেদানা, ব্লুবেরি, অ্যাভোকাডো জাতীয় যে কোনও ফল খান। দিনের মধ্যে অন্তত একবার গ্রিন টি খেতে পারেন।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৮: সত্যনিষ্ঠতার মাপকাঠি কী নাস্তিকতার নিরিখে বিচার্য?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০২: শ্রীমার অন্তিম সময়কালীন ভবিষ্যবাণী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬২: এক নির্বাসিত রাজপুত্রের কথা

 

পর্যাপ্ত ঘুম

তারুণ্য ধরে রাখতে পর্যাপ্ত পরিমাণ ঘুম প্রয়োজন। প্রতিদিন অন্তত ছয় থেকে সাত ঘণ্টা ঘুম প্রয়োজন। ত্বকের স্বাস্থ্য ভালো রাখাতেও ঘুম ঠিক মতো হওয়া চাই। আমাদের কতটা বয়স্ক লাগছে তা নির্ভর করে আমাদের ত্বকের স্বাস্থ্যের ওপরে। ঘুম আবার আমাদের মানসিক স্বাস্থ্যও ভালো রাখে।

আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৪: ভুবন চিল ও শঙ্খচিল

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৩: পরেশের পরশপাথর

 

পরিমিত খাবার

খুব বেশি খাওয়া বা খুব কম খাওয়া কোনটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। নিজেকে বয়স্ক যাতে না দেখায় তার জন্য পরিমিত পরিমাণে খাবার খাওয়া ভীষণ জরুরি। এক্ষেত্রে রিফাইন খাবার, ভাজা খাবার, মিষ্টি জাতীয় খাবার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়াই ভালো।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২০: রবীন্দ্রনাথ আশ্রমের একমাত্র তাঁকেই প্রণাম করতেন

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬০: পাহাড়ের চূড়ায় বসে দেখলাম হিমবাহের সেই অপরূপ শোভা

 

প্রকৃতির সঙ্গে সময় কাটান

প্রকৃতির খোলা হাওয়ায় অন্তত আধঘণ্টা সময় কাটানোর চেষ্টা করুন। প্রাকৃতিক হওয়া-বাতাস এবং সূর্য রশ্মি আমাদের মন সতেজ রাখার অন্যতম উপায়। মন যদি সতেজ থাকে স্বাভাবিকভাবেই তার প্রভাব আমাদের ত্বকে পড়ে, আর আমাদের বয়স কিছুটা হলেও কম দেখায়।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮২: যে রাজাকে দেখলে প্রজারা ভয় পান, সেই রাজা ভালো প্রশাসক হতে পারেন না

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৯: গোখরো কিংবা কালাচ

 

স্ট্রেস ম্যানেজমেন্ট

দৈনিক জীবনে মানসিক চাপ কমানো কোনওভাবেই সম্ভব নয়। কাজের চাপ, সংসারের চাপ, সামাজিক চাপ, সব কিছু মিলিয়ে তার প্রভাব আমাদের মন তথা ত্বকের উপরে পড়ে। তাই নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন। খারাপ জিনিস থেকে সহজে বেরিয়ে আসার চেষ্টা করুন।

যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২

* হেলদি ডায়েট (Healthy Diet): সুতনুকা পাল (Sutanuka Paul), পুষ্টিবিদ, ডায়েট-টু-ফাইট।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content