
প্রয়াত পরিচালক অনীক দত্ত। ছবি: সংগৃহীত।
প্রয়াত পরিচালক অনীক দত্ত। বুধবার দুপুরে আচমকাই ছড়ায় খবর। খবর পাওয়া গিয়েছে, হিন্দুস্তান পার্ক এলাকার বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে পরিচালকের। কিছু ক্ষণ পরে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনীকের দেহ।
ইতিমধ্যেই ওঁর বাড়িতে পৌঁছোয় পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তদন্ত শুরু হয়েছে। কিছু ক্ষণের মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞেরা দুর্ঘটনাস্থলে পৌঁছোবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

গল্পবৃক্ষ, পর্ব-৫৮: শ্যালক-জাতক—অচিনপাখি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৬৭ : হাঙরের পেটে মুক্তো

অর্ধ শতাব্দী পর বঙ্গে ডাবল ইঞ্জিন

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৭০: আকাশ এখনও মেঘলা
মৃত্যুকালে অনীকের বয়স হয়েছিল প্রায় ৬৬। পাঁচ দিন আগেই জন্মদিন গিয়েছে পরিচালকের। ২২ মে সমাজমাধ্যমে পুরনো স্মৃতি সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন পরিচালক। পরিচালনায় আসার আগে গত দু’দশক ধরে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বহু বিজ্ঞাপনী ছবি তৈরি করেছিলেন তিনি। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির পরিচালনার মাধ্যমে আলোচনায় উঠে আসেন অনীক। এই ছবিকে ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৯০ : দুই ভাই

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৫১: ইরাবতী ডলফিন
তার পর একের পর এক ছবি তৈরি করেছিলেন। সেই তালিকায় রয়েছে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘অপরাজিত’। তাঁর শেষ তৈরি ছবি ‘অপরাজিত’-কে ঘিরেও বিপুল বিতর্ক হয়েছিল। আদ্যোপান্ত বামপন্থী ভাবনার মানুষ হিসাবেই পরিচিত ছিলেন পরিচালক।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৫৮: রাক্ষস খর ও রামের সংঘাতে, যুদ্ধের বিবিধবার্তা

রবীন্দ্র জয়ন্তী: তথ্যচিত্র— রবীন্দ্রনাথ, সভ্যতার সঙ্কট
ইতিমধ্যেই হাসপাতালে ভিড় করেছেন টলিউড এবং রাজনৈতিক মহলের অনেকে। প্রযোজক ফিরদসুল হাসান বলেন, “বিস্তারিত কিছু বলতে পারব না। অনীকের মেয়ের জন্য আমরা অপেক্ষা করছি। সরকারি নিয়ম অনুযায়ী এসএসকেএম-এ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য।” এই ঘটনায় দীপ্সিতা ধরও স্তম্ভিত। তিনি বললেন, “এখনও বিশ্বাস হচ্ছে না। খুবই আকস্মিক ঘটনা।”
আরও পড়ুন:

দেওয়াল পারের দেশ, পর্ব-২৯ : নয়া ভুবনের প্রজাপতি

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১০১ : সত্য সামনে দাঁড়িয়ে হাসে, আর মূর্খ অন্যের ব্যাখ্যায় তাকে খোঁজে!
ইউনাইডেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নরেন্দ্র চন্দ্র দত্তর পৌত্র অনীক। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিটি ঘরে ঘরে পরিচিতি দেয় তাঁকে। ওই বছরই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ‘আশ্চর্য প্রদীপ’ ছবিটির কাজে হাত দেন তিনি। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘গ্যাংস অফ গোস্টস’, ‘মোঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’, ‘যত কাণ্ড কলকাতা’র মতো ছবি তৈরি করেন অনীক।

















