রবিবার ৮ মার্চ, ২০২৬
পর্ব-৯: শো-কেস শহর, উপসাগরীয় শিস এবং গোরার দিনরাত্রি

পর্ব-৯: শো-কেস শহর, উপসাগরীয় শিস এবং গোরার দিনরাত্রি

বেনারস। গোরা মানে গোরাচাঁদ নয়। গৌরাঙ্গ নয়। এ পরিবার শিবমন্ত্রে দীক্ষিত। গোরা হল গৌরিতোষ। সুনীতির সব ছেলেই মহাদেবের দোরধরা। শঙ্কর গৌরিতোষ আশুতোষ আর পিনাকী। আগের পক্ষের দেবতোষ শিবতোষও তাই। তার ওপর আর এক চমৎকার। বছর চারেক বয়সে সুনীতি সপরিবার বারাণসী গিয়েছিলেন। বাবা...
পর্ব-৮: সুনীতির পথ জন্মান্তরে

পর্ব-৮: সুনীতির পথ জন্মান্তরে

দূর দূর গাছপালাকে উধাও করে ছুটেছিল ট্রেন। পূ্র্ববঙ্গ থেকে ডিএল রায় স্ট্রিট আবার সেখান থেকে কোন সুদূরে এই ডায়মন্ডহারবার, চক্রাকারে ঘুরপাক খাচ্ছেন সুনীতি স্বামী সংসার নিয়ে। আজকের এই ভিজে রাতে দাওয়ার সিঁড়িতে চুপ করে বসে সে কথাই ভাবছিলেন। মনে পড়ছিল কলকাতা ছেড়ে...
পর্ব-৭: কেমন আছেন সুনীতি, নদীর নরম ছেড়ে সমুদ্রের নুনে!

পর্ব-৭: কেমন আছেন সুনীতি, নদীর নরম ছেড়ে সমুদ্রের নুনে!

ছবি : প্রতীকী। সংগৃহীত। রান্নাঘরের দু’ কোণে দুটো তেলের কুপি জ্বলছে। তরকারি কুটছেন সুনীতি। তোলা জলে রান্নার বাসনগুলো ধুয়ে মায়ের হাতের কাছে গুছিয়ে রাখছে খুকু। সান্যাল খুড়িমার ওই আদেশখানা এখন কি বলা যাবে মাকে? মুখ দেখে আন্দাজ করবার উপায় নেই মায়ের বুকের ভেতরে...
পর্ব-৬: বিষণ্ণ সকাল, নিঃসঙ্গ আদিনাথ

পর্ব-৬: বিষণ্ণ সকাল, নিঃসঙ্গ আদিনাথ

আদিনাথ দাশগুপ্ত এখনও শুয়ে। সুনীতি ছোট মেয়েকে নিয়ে কলকাতায় গিয়েছে। প্রায় নির্ঘুম একটা রাত পার হয়ে গেল। পার করে দেওয়াটাই এখন একমাত্র কাজ। নক্ষত্রহীন স্বপ্নহীন কালো ঘন মস্ত এক একটা রাত। নিঃসঙ্গ তো নন আদিনাথ, তবে এত নিঃশব্দ কেন? আলোর পৃথিবীটা ওঁর কাছে ক্রমশ ধূসর...
পর্ব-৫: কিশোরীর মেঘবেলা

পর্ব-৫: কিশোরীর মেঘবেলা

ছবি: লেখক। ভোরের মিঠে বাতাস তখনও রোদের গন্ধটুকু পায়নি। ডায়মন্ড হারবারে খুকুদের বাড়ির উঠোনে, বারান্দায়, টিনের চালে সবে বিছিয়ে পড়েছে মিহি কমলা আলো। খানিক আগে শুরু হয়েছে পাখালির মাতন। গুনগুনিয়ে গান ধরেছে খুকু। বুকের ভিতর এই সময় অকারণ সুখের কাঁপন ওঠে। রোজদিন। তবে...

Skip to content