গরমকালে খুব ঘাম হয়। এ সময় আমাদের দেহ থেকে অনেকটাই জল বেরিয়ে যায়। শরীরও ডিহাইড্রেটেড হয়ে যায়। তাই বিশেষজ্ঞরা আমাদের দিনে অন্তত ২ থেকে ৩ লিটার জল খাওয়ার পরামর্শ দেন। এত গেল গরমকালের কথা। কিন্তু শীতকালে এই সমস্যা না থাকলেও জলের পরিমাণ কম-বেশি করার বিশেষ উপায় থাকে না। কারণ, তেষ্টা না পেলেও আমাদের জলপান করতেই হয়। এ নিয়ে চিকিৎসকদের বক্তব্য, শারীরবৃত্তীয় কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে পর্যাপ্ত জলপান ভীষণ জরুরি। তবে ২ থেকে ৩ লিটারের মধ্যেই জলপান করতে হবে। কারণ, বেশি জলপান করলে উল্টো বিপত্তি ঘটার সম্ভাবনা থাকে।
নিয়মিত ২ থেকে ৩ লিটার জলপানে কী কী উপকারিতা?
দেহ দূর হয় দূষিত পদার্থ
● আমাদের দেহে জমতে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে জল। নিয়মিত সঠিক পরিমাণে জলপান না করলে পায়খানাও পরিষ্কার হয় না। এর জেরে কমতে থাকে ঘাম এবং মূত্রের পরিমাণও। আবার দেহের অন্যতম অঙ্গ কিডনির কাজ স্বাভাবিক রাখতে গেলেও পর্যাপ্ত পরিমাণ জলপান করতে হবে।
স্বাভাবিক রাখে রক্তচাপ
● আমাদের দেহে রক্ত প্রবাহে গতি ঠিক রাখতে সাহায্য করে জল। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট পরিমাণে জল খেতে হবে। আমাদের দেহকে হাইড্রেটেড রাখতে রোজ অন্তত ২ লিটার জলপান করা দরকার।
শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে
● জল আমাদের শরীরের নিজস্ব তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। বেশি জল খেলে ঘাম বেশি হয়। আবার ঘামলে আমাদের দেহ ঠান্ডা থাকবে। মনে রাখতে হবে, আবহাওয়ার তাপমাত্রার পারদ কখনও বেড়ে গেলে দেহ থেকে নির্গত ঘাম আমাদের শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
অস্থিসন্ধির কার্যক্ষমতা ঠিক রাখে
● দেহে থাকা অস্থিসন্ধি এবং তরুণাস্থির কার্যকারিতা স্বাভাবিক রাখতে জল সাহায্য করে। শরীরের বিভিন্ন স্থানে থাকা অস্থিসন্ধিকে নমনীয় রাখতে জল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
খাবার হজমে ভূমিকা নেয়
● হজমের সমস্যায় জলপান গুরুত্বপূর্ণ। কারণ, খাবার খাওয়ার পর সঠিক পরিমাণে জলপান না করলে হজমে গোলমাল হয়। জল খাবার পরিপাকে সাহায্য করে। সেই সঙ্গে খাবারকে খাদ্যনালি থেকে পাকস্থলী পর্যন্ত নিয়ে যেতেও জল সাহায্য করে।
গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম
‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com