বুদ্ধিমন্ত অল্প কিছুদিন শান্তিনিকেতনে ছিলেন। কিন্তু শান্তিনিকেতনে নৃত্য চর্চার সূচনা পর্বে তাঁর ভূমিকা আজ ইতিহাস হয়ে আছে। বুদ্ধিমন্ত ফিরে যাবার কয়েক বছর পর রবীন্দ্রনাথ আবার শান্তিনিকেতনের জন্য ত্রিপুরা থেকে মণিপুরী নৃত্য শিক্ষক চেয়ে পাঠান। মহারাজকুমার ব্রজেন্দ্র কিশোর এবার নিজবাড়ির নৃত্য শিক্ষক নবকুমারকে শান্তিনিকেতনে পাঠিয়ে দিলেন।






















