প্রফুল্ল রায়ের সাহিত্যজীবন তাঁর লেখার ঘরানা এসব নিয়ে আলোচনা করার ধৃষ্টতা আমার নেই। তার জন্যে সমাজের বহুগুণী মানুষজন আছেন তাঁরা কাগজেপত্রে নিশ্চয়ই লিখবেন! এ শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা—”আমাকে দেখুন”-এর অসাধারণ স্রষ্টাকে পরপর বেশ কিছুদিন ধরে কাছ থেকে দেখা, মানুষটির পায়ে হাত দিয়ে প্রণাম করার বিরল সুযোগ।






















