ঘরোয়া আসরে অর্ঘ্য সেন।
ছোটবেলা থেকেই গান-বাজনার দিকে ঝোঁক ছিল ব’লে বাবা-মা গান শিখতে পাঠিয়েছিলেন। গানকেই পরবর্তীকালে জীবনসঙ্গী করতে পেরেছি। রবীন্দ্রসংগীতই মূলত ভালোবেসে শিখেছি ও গাইবার চেষ্টা করেছি।
রবীন্দ্রসঙ্গীতের সুত্রেই জীবনের কিছুটা পথ অতিক্রম করে আমার স্বামীর সঙ্গে পরিচয় হয়। তার কিছুদিন পরই আমার আলাপ হয় রবীন্দ্রসঙ্গীতের প্রখ্যাত শিল্পী অর্ঘ্য সেনের সঙ্গে। আমাদের প্রজন্মের অনেকেই তাঁকে চেনে না। এটা অবশ্যই আমাদের দুর্ভাগ্য। তবে আমি আমার বাবার মুখে অনেকবারই সাগর সেন, অর্ঘ্য সেন, সুবিনয় রায়—এঁদের রেডিয়োতে গাওয়া গানের গল্প শুনেছি। প্রথমবারের মতো সেই অর্ঘ্য সেনকে নিজের চোখে সামনাসামনি দেখে সবার প্রথমে আমার বাবার বলা গল্পগুলোই বেশি মনে পড়েছিল। সৌম্যর মুখে বহুবার স্যারের কথা শুনেছি। আমিও তাঁকে ‘স্যার’ বলেই সম্বোধন করতাম।

একটা ছোট্ট বিছানা, মাথার কাছে অজস্র স্বরবিতান, আধ-শোয়া হয়ে জানলার বাইরে আনমনে কি যেন ভাবছিলেন। দিদি, মানে ওঁর বোন, ওঁকে ডেকে বললেন, “দেখো কে এসেছে!” তারপর আমাদের দিকে ফিরে একটু ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, “কে?” তখন দিদি বললেন, “সৌম্যর বউ”। আমি সঙ্গে সঙ্গে প্রণাম করলাম। কিছুক্ষণ কথা বলার পর উনি গান শোনাতে বললেন। আমি একটু ভয়ে ভয়েই হারমোনিয়াম টেনে নিয়ে ধরলাম, “আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে”। সম্পূর্ণ গানটি মাথা নিচু করে মন দিয়ে শুনলেন। আমি গাইবার সময় বার বার ওঁর দিকে তাকাচ্ছিলাম। কিন্তু যতবারই তাকাচ্ছিলাম, দেখছিলাম উনি আমার দিকে তাকিয়ে অভয় দিচ্ছিলেন। গান শেষ হওয়ার পর তিনি গানটির প্রসঙ্গে বললেন, অবসানের সময় ‘তোমারি নাম’ কথাগুলি জুড়তে। অর্থাৎ “আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে তোমারি নাম”। সেদিন যে আমার কি আনন্দ হচ্ছিল! শুধু মনে হচ্ছিল, এত সহজ একটা কথা আমরা কেন এতদিন ভাবিনি? কী বাজছে? চারিদিকে তোমার নাম বাজছে। কত সুন্দর করে উনি কত সহজে আমায় শিখিয়ে দিলেন! প্রথমদিনেই উনি আমাকে কত আপন করে নিলেন!
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/ পর্ব-৯৫

ঘোচায় কালিমা

বিশেষ নিবন্ধ : সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৭১ : লাউডগা
তারপর যতবারই গিয়েছি, ততবারই তিনি গাইতে বলেছেন, কিছু না কিছু আবার নতুন করে শিখেছি। বার বার মনে হয়েছে, আগে কেন ওনার সাথে আমার দেখা হয়নি!
আমার বিয়ের দেড় বছরই আমি তাঁকে সান্নিধ্য পেয়েছি। পরবর্তীকালে, তাঁর প্রতি আমার অত্যন্ত স্নেহ জন্মেছিল। স্নেহই বলছি কারণ আমি যখন ওনার সাথে কথা বলতাম মনে হত একজন ছোট্ট শিশুর সঙ্গে কথা বলছি। একজন এত বড় মাপের শিল্পী যে এইরকম হতে পারেন তা তাঁকে না দেখলে জানতেই পারতাম না। প্রতিদিন একবারের জন্য হলেও জিজ্ঞেস করতেন, “আমার গান ভালো লাগে?” বলতাম, “খুব। আপনি আলাদা।” শুনে খুব খুশি হয়ে এক গাল হাসতেন। খুব মায়া লাগত। মনে হত যেন আমার কাছের কোনো মানুষ। খুব অবাকও হতাম। যিনি ‘লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি’, ‘খোলো খোলো দ্বার’, ‘ছিন্ন পাতার সাজাই তরণী’-র মতন এত এত গান একেবারে অন্যরকমভাবে পরিবেশন করেছেন, যিনি এত এত সম্মান পেয়েছেন দেশে-বিদেশে, ইনিই সেই অর্ঘ্য সেন? যাঁর কথা আমার বাবা অজস্রবার বলেছেন, এত সহজে এত ভালোবেসে মানুষকে আপন করতে পারেন? আমরা গেলেই সৌম্য কেক নিয়ে যেত। শরীরের অবস্থার কারণেই দিদি ওনাকে বেশি দিতে চাইতেন না বলে শিশুর মতো করে দিদির কাছে চাইতেন আর বকা খেতেন। বিষয়টা আমার ভারি মজা লাগত। বিস্মিত হতাম, একজন মানুষ কতটা সরল সাধারণ হতে পারেন!

(বাঁদিকে) সূচিশিল্পে মগ্ন অর্ঘ্য সেন। (ডানদিকে) লন্ডনে শিল্পী।
একবার মনে আছে, গুরু পূর্ণিমার দিন, আমরা ওনার বাড়ি গিয়েছিলাম অল্প ফুল আর ওনার পছন্দের কেক-মিষ্টি নিয়ে। কিছুটা বিরক্তি আর সঙ্কোচ নিয়ে বলেছিলেন, “পাগল নাকি!” আমরা খুব হেসেছিলাম। তাঁর ঘরে ফুলগুলো সাজিয়ে রেখেছিলাম।
অত্যন্ত অনাড়ম্বর ও প্রচারবিমুখ ছিলেন। আজকের দিনে যাঁর সকলের শীর্ষে থাকার কথা ছিল, তিনি কেমন যেন নিজেকে আড়াল করে রাখলেন। বারবার বলতেন, রবীন্দ্রনাথের গান বা অন্য যেকোনও গান আজকালকার ছেলেমেয়েরা বুঝে গায় না। অর্থ বুঝে গান গাওয়া ওনার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তিনি বারবার বলতেন, অর্থ বজায় রাখতে গিয়ে স্বরলিপির কিছু চ্যুতিও যদি ঘটে তবুও তিনি অর্থকেই বজায় রাখার চেষ্টা করতেন। আর ছিল সীমাহীন ‘দম’, অর্থাৎ একদমে কিভাবে জানিনা উনি অনেকখানি কথা একসাথে গাইবার ক্ষমতা রাখতেন। যেমন, ‘খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে’। সাধারণত ‘খোলো খোলো দ্বার/ রাখিও না আর/ বাহিরে আমায় দাঁড়ায়ে’ —এইভাবেই সকলে গেয়ে থাকেন। বা ‘ছিন্ন পাতার সাজাই তরণী’-র ‘একা একা করি খেলা’ — অবলীলায় গেয়ে চলেন কোনো বিরতি ছাড়া। এরকম অনেক উদাহরণ বলা যাবে।

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৯২: সেদিনের একটি সংকেত

শারদীয়া স্পেশাল, রাজীব হত্যা : অমীমাংসিত প্রশ্নচিহ্ন অনিন্দ্য ভুক্ত
আরও একটা বিষয় যেটা আমার খুব ভালো লাগে। তাঁর একাধিক লাইভ রেকর্ডিং শুনতে শুনতে বুঝেছি, তিনি একটিই স্কেলে একাধিক গান গেয়ে ফেলতেন। ‘ষড়জ’কে কখনও পঞ্চম করে আবার কখনও মধ্যম করে। খুব ভেবে গানগুলো সাজাতেন। বহরমপুরের একটি অনুষ্ঠানের রেকর্ডিঙে শুনেছিলাম, ‘ওহে সুন্দর মরি মরি’ গানটির পর ‘চক্ষে আমার তৃষ্ণা’ গেয়েছিলেন। প্রথম গানটি যদি চড়ার ষড়জে শেষ হয়, তবে দ্বিতীয় গানটি নিচের ষড়জে শুরু হচ্ছে। এখন লিখতে লিখতে মনে পড়ে যাচ্ছে, লন্ডনের একটি অনুষ্ঠানের কথা। প্রথম গান ‘এলেম নতুন দেশে’ শেষ হচ্ছে ষড়জে, সেই ষড়জ থেকেই ধরলেন ‘সুনীল সাগরে’ কি সুন্দর করে পরের গানটি ওই একটি স্বরেই শুরু করে গানের মালা গাঁথলেন। অথবা ‘খোলো খোলো দ্বার’ ‘পথহারা পথিক যেন গো’ গানটির অবসানে শুদ্ধ গান্ধার রয়েছে, পরবর্তী গান পঞ্চম থেকে শুরু হচ্ছে। একই কর্ডে দুটি গানকে কত সুন্দর করে সাজিয়েছেন। তাঁর উপস্থাপন এইখানেই সকলের চেয়ে আলাদা। সেই সঙ্গে গানের অভিব্যক্তি আর গায়কী। একই কর্ডে দুটি গানকে সাজানোর উদাহরণ বহু লাইভ অনুষ্ঠানেই দেখা যায়। এতক্ষণ বলছিলাম লন্ডনের কথা, এখন মনে পড়ে যাচ্ছে জামশেদপুরে কোনো অনুষ্ঠানে গেয়েছিলেন — ‘শুধু তোমার বাণী নয় গো’ তারপরেই ধরছিলেন ‘আকাশজুড়ে শুনিনু’। প্রথম গানটা শেষ হয় শুদ্ধ ঋষভে আর দ্বিতীয় গানটি শুরু হয় গান্ধার থেকে। আসানসোলের একটি অনুষ্ঠানে তিনি গাইলেন — ‘নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে’ তারপরেই ধরলেন ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে’ — এই দুটি গান আমরা যদি দেখি তাহলে খুব স্পষ্টভাবে কথাটা বুঝতে পারবো। প্রথম গানটি শেষ হচ্ছে ‘সা’ তে আর পরের গানটি শুরু হচ্ছে ‘পা’ থেকে। এখানেও তিনি এক একটি কর্ডেই দুটি গান সাজিয়েছেন। দুটি গানকে এইভাবে ভাবা ও সুরের সচেতন ধারণা মানুষটির মধ্যে ধারণ করেছিলেন। এখানেই তিনি অন্যরকম অন্য সকল শিল্পীদের থেকে।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৭: মৃণালিনীর চিঠি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান
লিখতে লিখতে অন্য আরেকটি প্রসঙ্গ মনে এল—একদিন আমি স্যারকে, সম্ভবত কোনো অনুষ্ঠানের আগে, ‘যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর’ গানটি শোনাতে গিয়েছিলাম। গানটি আমি যেভাবে শুরু করলাম, তিনি মোটেও পছন্দ করলেন না। বললেন “আরো লয় বাড়িয়ে গাও, এত ধীর লয়ে গাইছো কেন?” আমি মনে মনে ভাবলাম, সব শিল্পীদের তো আমি এইভাবেই গাইতে শুনেছি! তাহলে উনি কেন অন্যরকম বলছেন? কেন আরো লয় বাড়িয়ে গাইবো তা উনি বলেননি, কিন্তু ওনার গান যত শুনেছি, যত জেনেছি মানুষটিকে, তত বোঝার চেষ্টা করেছি, আজ মনে হয় এই গানে একটা তাড়া আছে, অপেক্ষা আছে, একটা আশঙ্কাও আছে, তাই গানটি একটু লয় বাড়িয়ে গাইলেই ভালো লাগবে। এই গানের মতোই তিনি ‘ভরা থাক স্মৃতিসুধায়’ গানটি গেয়েছেন, একদমই অন্যভাবে, অন্য সকলের মতন করে নয়। এইরকমভাবে লিখতে গেলে আজ আর লেখা শেষ হবে না। এই অভিনব প্রক্রিয়া আমার বেশ লেগেছে। এইগুলিই স্যারকে অন্য সকলের থেকে আলাদা করে।

সন্তোষপুরের বাড়িতে বাবা হেমেন্দ্র কুমার সেনের সঙ্গে অর্ঘ্য সেন ও গৌরী সেন।
স্যারের সান্নিধ্যে থাকার ফলে তাঁর অনেক ছাত্র-ছাত্রীদের সঙ্গেও পরে আলাপ হয়েছে। স্যারের ৯১ বছরের জন্মদিনে সকলে মিলে পালন করতে যাওয়া হয়। সেখানে সকলে মিলে ওনাকে গান শোনান। সেদিন তিনি খুব খুশি ছিলেন। সেদিন অবাধে ছবি তোলার স্বাধীনতা ছিল। তাই আমিও সকলের ছবি ভিডিও তুলেছিলাম। মুহূর্তগুলো আজীবন আমার কাছে খুব দামি হয়ে থাকবে।
তার কিছুদিন পরেও তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, অনেক কথা বলেছিলাম। উনি ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। এক গাল হাসি নিয়ে কথা বলেছিলেন পুরো সময়টা। বলেছিলেন, “আমার কাছে আসতে ভালো লাগে?” … “আমাকে ভালো লাগে?”
হঠাৎ তার কিছুদিন পরেই শুনি তিনি খুব অসুস্থ। হাসপাতালে ভর্তি। দেখা করতে যাব ভাবি। তারপরেই বাড়ি ফিরে আসার খবর পাই, এবং ভাবি, একদিন গিয়ে দেখা করে আসবো। আমাদের একটা অনুষ্ঠানের জন্য আমাদের কলকাতার বাইরে যেতে হয়। ঠিক তখনই সকালবেলায় খবর পাই উনি আর নেই। নিজের কারো মৃত্যুতে যেমন কষ্ট হয়, ওনার জন্য আমার তার চেয়েও বেশি কষ্ট হয়েছিল। সবকিছু ফেলে আমি আর সৌম্য ফিরে আসি কলকাতায়। ওনার নিথর দেহ দেখে কেমন যেন স্তম্ভিত হয়ে উঠি। সেদিন যাঁর সাথে এত কথা বলে গেলাম আজ কী অবস্থায় ওনাকে দেখছি? একটা লোহার খাটে অনেক ফুলের মাঝে শিশুর মতোন ঘুমোচ্ছেন। আগে অনেকবার আমি ওনাকে ছুঁয়ে দেখেছি, একটা উষ্ণ স্নেহের হাত মাথার উপর থাকতো। আজ যখন সেই মানুষটাকে ছুঁয়ে দেখলাম, শীতল একটা অনুভূতি হল। হঠাৎ কেমন যেন মনটা আরো ভারাক্রান্ত হয়ে উঠল।

চলচ্চিত্র সমালোচনা: অদ্ভুত! ছবিতে রামায়ণের অনুভূতি থেকে ভিএফএক্স-এর কারীগরি এখানে মনোহারী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১১৪ : ত্রিপুরায় আহোম রাজদূতের গুপ্তচর নিয়োগ/২
স্যার চলে যাওয়ার পরে তাঁর গানের সঙ্গে পরিচিত হচ্ছি। আরো জানবার আরও চেনবার আগ্রহ হচ্ছে। একজন মানুষের থেকে অনেক কিছু শেখার থাকে। পরিবার পরিজন এবং অবশ্যই গানের জন্য কখনও সংসার ধর্ম করেন নি। অত্যন্ত দায়িত্ববোধ, কর্তব্যবোধ, স্পষ্টবক্তা, স্নেহশীল। আরো একটা গুণের কথা হয়তো অনেকেই জানেন না, তিনি খুব ভালো সেলাই করতেন। তাঁর সব ছাত্র-ছাত্রীদের, পরিবারের সকলেই তাঁর করা গুজরাটি কাজের জিনিস উপহার দিতেন। গৌরীদি বলেছেন, রান্না করতেও তিনি অত্যন্ত পটু ছিলেন।
এই সূত্রে আরো একটি তথ্য এখন মনে হচ্ছে বলা উচিত। সৌম্যর উদ্যোগে একটি আর্কাইভ অর্থাৎ স্যারের বেশ কিছু অপ্রকাশিত রেকর্ড এবং কিছু গান শেখানোর অডিয়ো একত্রে একটি ‘The Arghya Sen Archive YouTube Channel’ করা হয়েছে। স্যারের জীবদ্দশায় তিনি রোজ এক ঘণ্টা নিয়ম করে শুনতেন। আর শিশুর মতো গৌরীদিকে জিজ্ঞেস করতেন “এক এত গান আমি গেয়েছি?” তবে দিদির মুখে শোনা, তিনি খুব পছন্দ করেছিলেন কাজটা। প্রথমে অবশ্য তিনিও রাজি হননি কাজটি করার ব্যাপারে। সৌম্য দিদির কাছে কোনো তথ্য জানার চেষ্টা করলেই বলতেন “কী করবে? কী হবে এসব করে?” আমরা দু-জনেই বলতাম “আমরা শুনবো। আমরা শিখবো।” তখন আর কিছু বলতেন না।

৯১তম জন্মদিনে অর্ঘ্য সেনের সঙ্গে জয়িতা কুণ্ডু ও সৌম্য দে।
আজ মনে হয়, ভাগ্যিস আর্কাইভটি আছে। আমার মতো যারা ওনার মতন শিল্পীর ব্যপ্তি জানতামই না, তারা অন্তত এখন এই আর্কাইভের দ্বারা চেনা গানগুলোই নতুন করে চিনতে পারবে, খুঁজতে পারবে নতুন করে। বিশেষ করে স্যারের গান শেখানোর অডিয়োগুলিতে অচেনা এবং চেনা গানগুলিকে আবার নতুন করে চিনতে এবং শিখতে পারছি। আমার নিজের যেহেতু তাঁর কাছে শেখার সুযোগ হয়নি, তাই আমি সারাক্ষণই আর্কাইভ থেকে খুঁজে খুঁজে গান শোনার এবং শেখার চেষ্টা করি। কি সুন্দর করে কত ধৈর্য নিয়ে তিনি যত্ন করে অভিব্যক্তি প্রকাশ করার শিক্ষা দিতেন। ওনাকে দেখে সবার আগে যা মনে হয়েছে, যে ভালো শিল্পী হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার দরকার। তিনি একদম ভিতু নন, স্পষ্টবক্তা, ভালোটুকু যেমন গ্রহণ করেন এবং প্রকাশ করেন, তেমনই খারাপটুকুও প্রকাশ করতে সঙ্কচ করেন না। জীবনে চলার পথে এরকম মানুষের আদর্শে চলার চেষ্টায় থাকবো, এই আমার মনের আশা।
* জয়িতা কুণ্ডু, সঙ্গীত শিক্ষিকা, প্রতীচী।