শনিবার ১৪ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

বর্ষা উত্তরবঙ্গে আগেই ঢুকেছিল। তবে সারা রাজ্যে ছড়িয়ে পড়তে সময় নিচ্ছিল মৌসুমি বায়ু। এবার গোটা রাজ্যেই বর্ষা ঢুকে পড়েছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। বর্ষা ঢোকার জন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া দফতর এও জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেই নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় আরও সুনির্দিষ্ট ভাবে নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। তারপর সেটি এগিয়ে যাবে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে বাংলার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি পরিমাণ।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৯: আশ্রমের ছাত্ররা বৃষ্টিতে ভিজলে কুইনাইন খাওয়ানো হত

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০২: শ্রীমার অন্তিম সময়কালীন ভবিষ্যবাণী

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬২: এক নির্বাসিত রাজপুত্রের কথা

দক্ষিণবঙ্গে সাধারণত জুন মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে। তবে আবহাওয়ার কারণে এই সময় কিছু দিন এগোতে কিংবা পিছোতে পারে। সেই হিসাবে বর্ষা দক্ষিণবঙ্গ স্বাভাবিক সময়েই এবং উত্তরবঙ্গের অন্যান্য অংশে প্রবেশ করেছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৩: জলপিপি

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৮: সত্যনিষ্ঠতার মাপকাঠি কী নাস্তিকতার নিরিখে বিচার্য?

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-২: “জনৈক গণশত্রুর জবানবন্দি”

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৯: নীল হ্রদের পারে, নীল আকাশের নিচে লাল রঙের হেলিকপ্টার অন্য মাত্রা এনে দিয়েছিল

বুধবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়া নিয়ে সতর্ক করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে মঙ্গলবার এবং বুধবার ঘণ্টায় দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গত থাকতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে। সমুদ্রও উত্তাল থাকবে। ঝুঁকি এড়াতে মঙ্গলবার এবং বুধবার মৎস্যজীবীদের বাংলা এবং ওড়িশার উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮২: যে রাজাকে দেখলে প্রজারা ভয় পান, সেই রাজা ভালো প্রশাসক হতে পারেন না

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৯: গোখরো কিংবা কালাচ

উত্তরবঙ্গে অনেক আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। উত্তরের সব জেলাতেও চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content