ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশ দক্ষিণবঙ্গের উপর চলে এসেছে। তবে তেমন শক্তি অবশিষ্ট নেই। এখন সে রয়েছে সাধারণ নিম্নচাপ অঞ্চল হিসাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া দফতর কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি।
শুক্রবারই ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশ সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছিল। মোন্থা ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে এগিয়ে শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে। এর সংলগ্ন ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও উত্তর-উত্তর পূর্ব দিকে এগবে। সেই সঙ্গে শক্তিক্ষয়ও হবে। এর প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতার কোনও কোনও অংশও।
আগামী বুধবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় অল্প বিস্তর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল সোমবার থেকে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/৪১

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৯: শেফালিকার বিপদ

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৭: বিলেতে হয়েছিল রবীন্দ্রনাথের অস্ত্রোপচার

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-৬: বিষণ্ণ সকাল, নিঃসঙ্গ আদিনাথ
দক্ষিণবঙ্গে এখন আর ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উল্টে ধীরে ধীরে এ বার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিন দিনে রাতের তাপমাত্রা অন্তত দুই থেকে তিন ডিগ্রি কমবে। তার পর তাপমাত্রায় আর বড় কোনও পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৪.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩১.৪ ডিগ্রি, অর্থাৎ, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।