
ছবি : প্রতীকী।
উত্তরবঙ্গে সোমবার থেকে আর বর্ষণ হয়নি। সপ্তাহান্তে শুধু উত্তরবঙ্গ নয়, গোটা বাংলা থেকেই আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবে বর্ষা। এমন্টাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত উত্তরবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে এখনও কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। তাই দক্ষিণবঙ্গে বুধবারের তুলনায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে আবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে বলে হাওা দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৭, অন্য পুজো: ইতিহাসের আলোকে ত্রিপুরায় দুর্গাপূজা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৫ ন হন্যতে

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-২: মালা বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৯: হাট্টিমা
বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। শুক্রবার কলকাতা এবং হাওড়াতে ঝড়বৃষ্টি হতে পারে। শনিবারের পর থেকে বৃষ্টি কমতে পারে। তার পর থেকে আর দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৩: মহর্ষিকে অনুসরণ করে তাঁর পত্নীও বাড়ির পুজোতে যোগ দিতেন না

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১১ : অরিন্দম কহিলা বিষাদে
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।
















