মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

কার্তিকে ঠান্ডার আমেজ মেখেছে বঙ্গবাসী। কিন্তু অগ্রহায়ণের শুরুতে সেই আরামে একটু হলেও ছেদ পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দিনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পাবে রাতের তাপমাত্রা। আপাতত রাজ্যের কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস বলছে, শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, সেটি আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। সেই নিম্নচাপ অঞ্চলের দোসর একটি ঘূর্ণাবর্ত। এই আবহে শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ অঞ্চল। সেটি আগামী ৪৮ ঘণ্টায় আরও সুস্পষ্ট হবে।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র,পর্ব-৭২ : গলি থেকে রাজপথ

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-৭: কেমন আছেন সুনীতি, নদীর নরম ছেড়ে সমুদ্রের নুনে!

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৮: পার্ক স্ট্রিট থেকে মহর্ষি ফিরে এসেছিলেন জোড়াসাঁকোয়

হ্যালো বাবু! পর্ব-১০৭: ডেসডিমোনার রুমাল/৬

রাজ্যের কোনও জেলায় আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলায় আগামী তিন দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরে চার দিন তাপমাত্রার হেরফের হবে না। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে। বুধবার দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে। মঙ্গলবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content