
ছবি: প্রতীকী।
দুর্বাসা ভ্রূকুঞ্চিত করে কী এক চিন্তায় নিমগ্ন ছিলেন, এখন বৈশম্পায়নের প্রশ্ন শুনে বললেন, আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। সমবেত ঋষিগণের মধ্যে কোলাহল শুরু হল। উগ্রশ্রবা কর্কশস্বরে বললেন, কিন্তু আজ অমাবস্যা যে… বৈশম্পায়ন বললেন, যথার্থ। কলিকালে আজকের দিনটি ওই নামেই বিবেচিত হবে। মাননীয় দুর্বাসা মুনি ইদানীং ভাবীকালে নিমগ্ন আছেন, তাই তাঁর কাছে বর্তমান ও ভবিষ্যৎ সমান ঠেকছে। তবে নভেম্বর মাসের ঊনিশ তারিখে মনুষ্যপ্রজাতির পুরুষ-দিবস বটে। আন্তর্জাতিক হলেও, মনুষ্যভিন্ন অন্যদের ক্ষেত্রে এসব প্রযোজ্য হবে না, তারাও এ নিয়ে কিছুমাত্র ভাবিত হবে না।
বৈশম্পায়ন বললেন, কলিকালে সারা বছর তাঁরা নানা কর্মাকর্মে ব্যতিব্যস্ত থাকবেন, নারীগণ-ও তাদৃশ হবেন। এইদিন পুরুষরা কী করবেন তা আমার বুদ্ধিগোচর নয়, অনুমান করি এই দিন তাঁরা সমাধি অবলম্বন করবেন। শম, দম ইত্যাদি প্রভৃতি যথোপযুক্ত প্রয়োগ করে কুম্ভক কিংবা রেচকের অভ্যাস করবেন। এতেই তাঁদের অভ্যুদয়।
কেন, দিবসটি বক্তৃতা, প্রভাতফেরি, বনভোজন কিংবা নগরসংকীর্তনের সমারোহে প্রতিপালিত হবে না? জানতে চাইলেন ঋষি উতথ্য।

শতবর্ষে সলিল চৌধুরী: সলিল চৌধুরী’র কথায়, তাঁর প্রথম কেনা গাড়ি

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-৭: কেমন আছেন সুনীতি, নদীর নরম ছেড়ে সমুদ্রের নুনে!

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৮: পার্ক স্ট্রিট থেকে মহর্ষি ফিরে এসেছিলেন জোড়াসাঁকোয়

গল্পবৃক্ষ, পর্ব-৪২: শূকরজাতক: কাপুরুষ? মহাপুরুষ?

উত্তম কথাচিত্র,পর্ব-৭২ : গলি থেকে রাজপথ

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২৫: সুন্দরবনের পাখি: বিলের বালুবাটান

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩৬: এক অনন্য অভিজ্ঞতায় সমৃদ্ধ রামচন্দ্রের অরণ্যবাস

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৮২: ত্রিপুরা : উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রত্নভূমি ঊনকোটি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৪১: কারুর কেউ নই-কো আমি…

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৫: একদিকে জল, অন্যদিকে পাহাড় সিউয়ার্ডের রাস্তা যেন স্বর্গদ্বার!
* ড. অভিষেক ঘোষ (Abhishek Ghosh) সহকারী অধ্যাপক, বাগনান কলেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ থেকে স্নাতকস্তরে স্বর্ণপদকপ্রাপ্ত। স্নাতকোত্তরের পর ইউজিসি নেট জুনিয়র এবং সিনিয়র রিসার্চ ফেলোশিপ পেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে সাড়ে তিন বছর পূর্ণসময়ের গবেষক হিসাবে যুক্ত ছিলেন। সাম্বপুরাণের সূর্য-সৌরধর্ম নিয়ে গবেষণা করে পিএইচ. ডি ডিগ্রি লাভ করেন। আগ্রহের বিষয় ভারতবিদ্যা, পুরাণসাহিত্য, সৌরধর্ম, অভিলেখ, লিপিবিদ্যা, প্রাচ্যদর্শন, সাহিত্যতত্ত্ব, চিত্রকলা, বাংলার ধ্রুপদী ও আধুনিক সাহিত্যসম্ভার। মৌলিক রসসিক্ত লেখালেখি মূলত: ডিজিটাল প্ল্যাটফর্মে। গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়ে চলেছে বিভিন্ন জার্নাল ও সম্পাদিত গ্রন্থে। সাম্প্রতিক অতীতে ডিজিটাল আর্ট প্রদর্শিত হয়েছে আর্ট গ্যালারিতে, বিদেশেও নির্বাচিত হয়েছেন অনলাইন চিত্রপ্রদর্শনীতে। ফেসবুক পেজ, ইন্সটাগ্রামের মাধ্যমে নিয়মিত দর্শকের কাছে পৌঁছে দেন নিজের চিত্রকলা। এখানে একসঙ্গে হাতে তুলে নিয়েছেন কলম ও তুলি। লিখছেন রম্যরচনা, অলংকরণ করছেন একইসঙ্গে।


















