মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

অনেকেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলে খালি পেটে এক টুকরো আমলকি খেয়ে নেন। ধারনা, এতেই নীরোগ হবে শরীর। শতাব্দীপ্রাচীন আয়ুর্বেদিক টোটকা। এর গুণও অনেক। অনেকে খালি পেটে আমলকির রসও নিয়মিত খেয়ে থাকেন। সর্দিকাশি দূর করে। আবার ব্যাক্টেরিয়ার সংক্রমণের হাত থেকেও আমলকি বাঁচায়। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তাই এই ফল শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি হজমশক্তি বাড়ায়। এমনকি, আমাদের ত্বকের জৌলুস ফেরাতেও আমলকির কার্যকারিতা কম নয়।
একটা কথা মাথায় রাখতে হবে, উপকারী মানেই সব্জি বা ফল রোজ যত ইচ্ছা খাওয়া মোটেই চলে না। একটা পরিমাপ মেনে চলতে হবে। চিকিৎসক অথবা পুষ্টিবিদের পরামর্শ ছাড়া প্রতিদিন ইচ্ছে মতো বেশ কয়েকটা আমলকি খেয়ে ফেলা বুদ্ধিমানের কথা নয়। বরং ডায়েটে যে কোনও খাবার যোগ করার আগে সে সম্পর্কে চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলে নেওয়া দরকার।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৭: আশ্রমকন্যা শকুন্তলার পুত্রের উত্তরাধিকার প্রতিষ্ঠার দাবিতে চিরন্তন মাতৃত্বের প্রকাশ এবং দুষ্মন্তের লাম্পট্য ও প্রতারণা, সব যুগেই বিদ্যমান

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

আমলকি খাওয়া কাদের জন্য ক্ষতিকর হতে পারে?

কোষ্ঠকাঠিন্য

আমলকিতে রয়েছে ট্যানিন। ফাইবার থাকা সত্ত্বেও আমলকি বেশি খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা হাজির হতে পারে। তবে খুব বেশি খেলে অসুবিধা হবে, আর নিয়ম মেনে খেলে অসুবিধা হওয়ার কথা নয়।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

ডায়াবিটিসের সমস্যায়

আমলকিতে পর্যাপ্ত পরিমাণ ডায়েটরি ফাইবার আছে। তাই এটি খাওয়া সুগারের রোগীদের জন্য ভালো। তবে যাঁদের আচমকা সুগার নেমে যায় বা কমের দিকে থাকে, তাঁদের নিয়মিত আমলকি খাওয়া নিয়ে সতর্ক হতে হবে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৬: গ্রিন টি /৪

রক্তচাপের সমস্যায়

আমলকি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বেশ সাহায্য করে। তাই রক্তচাপ কমে যাওয়ার সমস্যায় যাঁরা ভোগেন তাঁদের নিয়মিত বেশি পরিমাণে আমলকি খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

হার্টের সমস্যা

হার্টের রোগীদের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। হার্টের সমস্যা থাকলে আমলকি নিয়মিত খাওয়া চলে না। আর যদি খেতেই হয় তাহলে অবশ্যই চিকিৎসক পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৯ : মণিহারা: করিডর, সেজবাতি আর…

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

সর্দিকাশি

ভিটামিন সি-তে ভরপুর আমলকি সর্দিকাশি সারাতে কাজে লাগে। ভিটামিন সি এবং অ্যাসকরবিক অ্যাসিডের উপস্থিতির ফলে যাঁদের অম্বলের সমস্যা খুব বেশি, নিয়মিত বেশি পরিমাণে আমলকি খেলে তাঁদের সেই সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content