শনিবার ১৪ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

রাতে মন ভরে খাওয়া দাওয়া করলেন। কিন্তু খাওয়ার পরেই ঝামেলা! বিছানায় এসে বসতে না বসতেই বুকের মধ্যে শুরু করলেন হালকা জ্বালা ভাব। তার খানিক পরেই দু’-একটা ঝাঁঝালো উদগার উঠল। আর এতে আপনি খুবই ভয়ে পেলেন। এ সবের ফলে আপনার রাতের ঘুমের বারোটা বাজল।
অনেকেই এই অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে। তাঁদের এরকম সমস্যা প্রায়শই হয়ে থাকে। তবে এরকম সমস্যায় খাওয়াদাওয়া করার সময় কয়েকটি খাবার নিয়ে সতর্ক হলে এই ধরনের সমস্যা এড়ানো যেতে পারে। কারণ জানা দরকার এমন কিছু খাবার আছে, যেগুলি অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আচমকা অনেকটা বাড়িয়ে দিতে পারে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২২: রামের পাদুকাগ্রহণের মাহাত্ম্য, ভরত কী রামের ছায়াশ্রিত প্রশাসক?

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৫: অধিকার নয়, অবস্থানই বলে দেয় জায়গা কার– মালিকের? না দখলদারের?

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬২: আলাস্কা ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া পাওয়া দুষ্কর

 

কোন কোন খাবার নিয়ে সতর্ক হবেন?

 

ডুবো তেলে ভাজা খাবার

ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রায়েড চিকেন অর্থাৎ এই জাতীয় খাবার যেগুলি ডুবো তেলে ভাজা হয়, এগুলি এড়িয়ে চলতে হবে। কারণ, এই জাতীয় খাবারে অস্বাস্থ্যকর ফ্যাটের মাত্রা বেশি থাকে। তাই এই সব খাবার খেলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়িয়ে দিতে পারে। ফলে ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রায়েড চিকেন অর্থাৎ এই ধরনের খাবার যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৩: তত্ত্বতালাশ

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৬: জয় বাবা ফেলুনাথ: রুকুর অন্দরমহল

 

টম্যাটো

টম্যাটো বেশি রয়েছে এমন খাবার খাওয়ার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। কারণ টম্যাটোতে ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড বেশি মাত্রায় থাকে। তাই এই ধরনের খাবার বেশি খেলেও অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা হতে পারে।
 

অ্যালকোহল জাতীয় পানীয়

বিয়ার, ওয়াইন বা অ্যালকোহল জাতীয় পানীয় খেতে হবে বুঝেশুনে। কারণ বিয়ার, ওয়াইন বা অ্যালকোহল জাতীয় পানীয় দিনে পর দিন বেশি পরিমাণে খেলে তা অ্যাসিডিটির কারণ হতে পারে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৩: মেথরকে ডেকে এনে বসাতেন নিজের বিছানায়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০৮: লক্ষ্মী প্যাঁচা

 

ক্যাফেন যুক্ত পানীয়

সতর্ক হতে হবে কফি এবং চায়ের মতো ক্যাফেন যুক্ত পানীর ক্ষেত্রেও। কারণ চা এবং কফি বেশি খেলেও অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দিতে পারে।
 

টক ফল

অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় যে কোনও টক ফল রাতে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এই ধরনের টক জাতীয় ফল প্রাতরাশের পর বা দুপুরের খাবার খাওয়ার আগে খাওয়াই ভালো। আর প্রাতরাশের পর বা দুপুরের খাবার খাওয়ার আগে খাওয়া সম্ভব না হলে ওই ধরনের ফল এড়িয়ে চলুন।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content