
ছবি: প্রতীকী।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের অনুকূল পরিস্থিতি রয়েছে। মঙ্গলবারই অর্থাৎ ২৭ মে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে। এর প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর। মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৮ মে, বুধবার থেকে মধ্য এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ থাকতে পারে। ২৯ তারিখ, বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রও উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের বুধবার থেকেই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। তবে কত দিনে এরকম আবহাওয়া স্বাভাবিক হবে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে নিম্নচাপ পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১৫: গেমপ্ল্যান

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে
তৈরি হতে যাওয়া নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণ হতে পারে। সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ চলবে। সেই সঙ্গে ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৮: মা সারদার জন্মতিথিতে তাঁর অপূর্ব অমানবীয় রূপ ফুটে উঠল

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৭: আলাস্কায় এমন অপরূপ দৃশ্যও দেখা যায়, যেখানে পাহাড়-সমুদ্র-হিমবাহ একসঙ্গে বিরাজমান
বৃহস্পতিবার কলকাতাতেও প্রবল বৃষ্টি হতে পারে। পাসাপাশি বৃহস্পতিবার হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৬: শান্তিনিকেতনে কবির প্রথম জন্মোৎসব

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৪: জীবনের নশ্বরতা ও আত্মানুসন্ধান বিষয়ে রামের উপলব্ধি যেন এক চিরন্তন সত্যের উন্মোচন
হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। পাসাপাশি দার্জিলিং, কালিম্পঙেও বর্ষণ চলবে।
আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-২২: সন্ন্যাস

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০০: নীল কটকটিয়া
শনিবার কেরলে আনুষ্ঠানিক ভাবে বর্ষার প্রবেশ করেছে। এ বার নির্দিষ্ট সময়ের আট দিন আগে বর্ষা ঢুকলো। পশ্চিমবঙ্গেও আগাম বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। রাজ্যে দু’এক দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। দু’এক দিনের মধ্যেই বাংলায় বর্ষা প্রবেশ করতে পারে। তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা স্পষ্ট নয়। নিম্নচাপ পরিস্থিতির উপর দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নির্ভর করবে বলে আবহবিদেরা মনে করছেন। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩২.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস কম।


















