
ছবি: প্রতীকী।
বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ। সে এখন স্থলভাগের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সময়ে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর শনিবার বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। সেই বুলেটিনে জানানো হয়েছে, শনিবার ভোরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল পরিণত হয়েছে নিম্নচাপে। ধীরে ধীরে সে শক্তি বৃদ্ধি করছে। নিম্নচাপ আপাতাত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে ৪৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, তামিলনাড়ুর চেন্নাই থেকে ৯৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ও়ড়িশার গোপালপুর থেকে ১০৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে নিম্নচাপ রয়েছে। রবিবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
আরও পড়ুন:

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-৪: কথা বলা অতীত

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৭: জীবনখাতার প্রতি পাতায়

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৫: সুস্থ থাকলে কেউ কি কবিতা লেখে?

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৯: ‘বেতারে দু-খানা গান গাইলাম, পারিশ্রমিক পেলাম দশ টাকা’
হাওয়া দফতর এও জানিয়েছে, সোমবার দক্ষিণ-পশ্চিম এবং মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার সকালে নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এদিনে রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপতনমের মাঝে কাকিনাড়ার কাছে স্থলভাগে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। তখন ঘূর্ণিঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। এমনকি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ার বেগ হতে পারে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২২: সুন্দরবনের পাখি: ডোরা-লেজ জৌরালি

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১২ : স্বপ্নের নায়ক, নায়কের স্বপ্ন
রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার উপকূলের জেলাগুলিতে অল্প-বিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও। দক্ষিণবঙ্গের সব জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও জেলার সব অংশে বৃষ্টি হবে না। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩৪: রামের অমল মহিমা, অরণ্যবাসের সাধুসঙ্গ

আকাশ এখনও মেঘলা/৪০
দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার এবং বৃহস্পতিবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৫: ইন্দ্রধনু আর ‘ইন্দ্রাণী’

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৪: অ্যাঙ্করেজের সঙ্গে সিউয়ার্ডকে জুড়েছে পৃথিবীখ্যাত সিউয়ার্ড হাইওয়ে
রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব অংশে বৃষ্টি হবে না। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা জারই করা হহয়েছে। এর মধ্যে আবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহে হতে পারে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

















