
ছবি: প্রতীকী।
একটানা বৃষ্টি কিছুটা কমলে, পুরোপুরি নয়। রবিবারও কলকাতার আকাশ মেঘাছন্ন। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝেমধ্যেই কলকাতাতেও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। যদি উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েইছে। তাই উত্তরে লাল সতর্কতা জারি করেছে হাওয়া দফতর।
হাওয়া দফতর জানিয়েছে, আপাতত ঘূর্ণাবর্ত পূর্ব বিহার এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপর অবস্থান করছে। ভূপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় রয়েছে। এদিকে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ফিরোজপুর, অম্বালা, নাজিবাবাদ, শাহজাহানপুর, পূর্ণিয়া, বহরমপুর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে সমুদ্র থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই বাংলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৫: কতদিন পরে এলে

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৬: ঠাকুরবাড়ির কন্যা ঘোড়ার পিঠে চড়ে বন্দুক উঁচিয়ে জমিদারি-কাজে বের হতেন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১১: পাতিকাক
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল বর্ষণ হতে পারে। তাই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে।২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। পাশাপাশি রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরের পাহাড়ঘেঁষা পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৭: শুধু মুখে ধর্মের বুলি আওড়ালেই কেউ ধার্মিক হয়ে যায় না

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৯: মা সারদার কাছের সেবিকাবৃন্দ
সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তাই সতর্কতা জারি করা হয়েছে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার জন্যও এই একই পূর্বাভাস জারি করা হয়েছে। এ ছাড়া, ঝড়বৃষ্টির জন্য রবিবারও কয়কটি জেলায় সতর্কতা জারি রয়েছে। সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামী বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের আর কোথাও এখনই আবহাওয়া নিয়ে কোনও সতর্কতা জারি করেনি হাওয়া দফতর।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬৯: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কারিগর ছিলেন অম্বিকা চক্রবর্তী

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?
হাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩২.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম।
* ধারাবাহিক রহস্য উপন্যাস (novel): পিশাচ পাহাড়ের আতঙ্ক (Pishach paharer Aatanka) : কিশলয় জানা (Kisalaya Jana) বাংলা সাহিত্যের অধ্যাপক, বারাসত গভর্নমেন্ট কলেজ।


















