হৃদ্রোগে আক্রান্ত হওয়ার অন্যতম বড় কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়া। শরীরে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে, শুনলেই অনেকেই চিন্তিত হয়ে পড়েন। জীবনযাপনে অনিয়ম, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, নিয়মিত শরীরচর্চা না করা, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে বাড়িয়ে দেয়। দীর্ঘ দিন ধরে রক্তে জমে থাকা ওই পদার্থ একটা সময়ে ধমনীর গায়ে আটকে গিয়ে সমস্যা বাড়ায়। ফলস্বরূপ দেহে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। আর শেষমেশ শুরু হয় হরেক রকম সমস্যা।
মনে রাখবেন এই সব রোগই ধীরে ধীরে হার্ট অ্যাটাকেক ঝুঁকি বাড়িয়ে দেয়। ক্রমশ নানা ধরনে উপসর্গ জানান দেয়, দেহে খারাপ কোলেস্টেরল জমছে। তবে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ছে কি না তা চোখ দেখেও চেনা যায়। তাই একঝলকে জেনে নিন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না চোখের কোন উপসর্গ দেখে বুঝবেন।
রেটিনা
● রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে রেটিনাতে সমস্যা দেখা যায়। তাই দৃষ্টি ঝাপসা হয়ে গেলে সতর্ক হতে হবে। সঙ্গে চোখের সামনে কালো বলয় বা রেখা তৈরি হলেও সাবধান হওয়া প্রয়োজন।
অস্বাভাবিক মাংসপিণ্ড
● ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন, চোখের চারপাশে কোনও অস্বাভাবিক মাংসপিণ্ড আছে কি না। এই মাংসপিণ্ড সাদা বা হলদে রঙের হতে পারে। আকারে ছোট ছোটই হয়। এই রকম মাংসপিণ্ড চোখের চারপাশে ভরে উঠলেই বুঝবেন, আপনার শরীরে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়েছে। এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ‘জ্যানথেলাসমাস’ বলা হয়।
কর্নিয়ার চারপাশে সাদা রঙের বলয়
● রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে কর্নিয়ার চারপাশে একটি সাদা রঙের বলয় অনেক সময় দেখা যায়। একে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ‘অরকাস’ বলা হয়। সাধারণত আমাদের বয়স বাড়লে এই বলয় গঠিত হয়। কিন্তু, রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়লেও এই বলয় তৈরি হতে পারে।
ফলে শুধু দৃষ্টিশক্তি ভালো আছে কি না জানলেই হবে না। আপনার শরীরে অন্য কোনও রোগ হাজির হয়েছে কি না তা জানতেও বছরে অন্তত এক বার চোখের পরীক্ষা করানো উচিত।
গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম
‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com