শনিবার ৬ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি : প্রতীকী।

রোজের দিনের জীবনযাপনেই লুকিয়ে থাকে আমাদের শরীর ভালো রাখার উপায়। স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, নিয়ম মেনে ঘুম, শরীরচর্চা আমাদের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে সচল রাখে। আবার বেশ কিছু খারাপ অভ্যাস ও ভুল জীবনে বিপদ ডেকে আনতে পারে অসুখ। ঘুম ভাঙা থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত কাজ করে চলেছে আমাদের চোখ। যদিও তার খেয়াল আমরা কতটা রাখি? উল্টে নিত্যদিনের কিছু ভুলে চোখের ক্ষতি হতে পারে। ল্যাপটপে দীর্ঘ ক্ষণ কাজ হোক অথবা মোবাইল ফোনে সিনেমা, খেলা, সিরিজ বা সিরিয়াল দেখার মতো অভ্যাস চোখের সবচেয়ে বেশি ক্ষতি করছে। পাশাপাশি বেশ কিছু সাধারণ অভ্যাস নিঃশব্দে এই গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়টির ক্ষতি করছে। একঝলকে জেনে নিন, সেই তালিকায় কী কী রয়েছে।

চোখ ভালো রাখতে এবং সংক্রমণ থেকে রক্ষা কী কী করবেন?

চোখের পলক

এমনিতে আমাদের চোখের কিছু চলে এলেই আপনাআপনি চোখের পলক পড়ে যায়। কিন্তু টিভিতে রোমহর্ষক কোনও দৃশ্য চলতে থাকলে আবার চোখের পলক যেন পড়তেই চায় না। জানলে ভালো চোখের পলক না ফেলার এই অভ্যাস চোখের স্বাস্থ্যের জন্য ভালো নয়।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৮: নীতি কেবল মুখোশ, রাজনীতির মূল হল কৌশল আর ছলনা

পৃথিবীর সর্বোচ্চ একক আর্চ ব্রিজের নির্মাণে বিনয়ী এক অধ্যাপিকা

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৯: পথিমধ্যে অতর্কিতে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৩: শকুন

নিজের ইচ্ছে মতো ওষুধ খাওয়া বা ড্রপ ব্যবহার করা

অনেকেই চোখে কোনও সমস্যা হলে ওষুধের দোকানে নিজের মতো ওষুধ কিনে খেয়ে নেন বা আই ড্রপ ব্যবহার করেন। এই প্রবণতা কিন্তু চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। চক্ষু চিকিৎসকের পরামর্শ ছাড়াই কৃত্রিম, রাসায়নিক নির্ভর এই ড্রপ ব্যবহার করলে চোখের ক্ষতিই হয়।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৭: আশ্রমকন্যা শকুন্তলার পুত্রের উত্তরাধিকার প্রতিষ্ঠার দাবিতে চিরন্তন মাতৃত্বের প্রকাশ এবং দুষ্মন্তের লাম্পট্য ও প্রতারণা, সব যুগেই বিদ্যমান

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৩: রাজা গোবিন্দমাণিক্য চেয়েছিলেন ঘরে ঘরে পুরাণ পুঁথির প্রচার হোক

গরম জলে চোখ ধোয়া

কেউ কেউ গরম জলে চোখ ধুয়ে থাকেন। এই অভ্যাস একেবারেই ভালো নয়। গরম জল ব্যবহার করলে চোখের ক্ষতি হবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু গরম জলই নয়, আগুনের উত্তাপ, ধোঁয়া অথবা সূর্যের প্রখর তাপ থেকেও চোখ দু’টিকে বাঁচিয়ে রাখতে হবে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৯: চেন টেনে উমাচরণের জেল হয়েছিল

রহস্য উপন্যাস: হ্যালো বাবু! পর্ব-৯৬: গ্রিন টি /৪

চোখে হাত দেওয়া বা চোখ কচলানো

অনেকের চোখ কচলানোর অভ্যাস রয়েছে। আবার কন্মো কোনও সময় অজান্তেই চোখে হাত দেওয়া হয়ে যায়। মনে রাখতে হবে, হাত পরিষ্কার না হলে, সে ক্ষেত্রে হাতে লেগে থাকা ধুলোবালি, জীবাণু চোখে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। এক চোখ থেকে অন্য চোখে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই সতর্ক হতে হবে।

আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৯ : মণিহারা: করিডর, সেজবাতি আর…

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

দেখতে সমস্যা ও চোখ জ্বালা

চোখে দেখতে সমস্যা হচ্ছে, অথচ বুঝতে পারছেন না। আবার চোখ জ্বালা করছে, সামান্য ছোট ব্যাপার বলে এড়িয়ে যাচ্ছেন। চোখ জ্বালা, ব্যথা, জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা, দেখতে সমস্যা হওয়া— এ সব না এড়িয়ে গিয়ে চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে ওই সামান্য বা ছোট বিষয় থেকেই চোখের ক্ষতি হতে পারে। কেউ কেউ চোখে কোনও সমস্যা নেই বলে নিয়মিত পরীক্ষাও করান না। এও আমাদের মাথায় রাখতে হবে, চোখে যে দেখতে অসুবিধা হচ্ছে, অনেক শিশুও তা বুঝতে পারে না। ছোট থেকে বড়, চোখে কোনও সমস্যা না থাকলেও বছরে অন্তত এক বার পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content