রবিবার ৮ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

আজকাল প্রতি ১০০ জনে খুব কম করেও ৫০ জন মানুষ লিভারের সমস্যায় ভুগছেন। আবার যাঁরা এই সমস্যায় ভুগছেন না, তাঁদের হয়তো কেউ কেউ গ্যাস-অম্বলে ভুগছেন। কারও হচ্ছে গ্যাসট্রিক আলসার। আবার কেউ কেউ অন্ত্রের ক্যানসারের মতো রোগের সঙ্গেও লড়াই করছেন। এ প্রসঙ্গে একজন চিকিৎসক বলছেন, এই সব অসুস্থার সমস্যারই সমাধান হতে পারে যদি রোজ দিন দু’টি করে আপেল খাওয়া যায়!
সম্প্রতি এ বিষয়ে আমেরিকার গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট জোসেফ সালহাব তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই জোসেফ সালহাব জানিয়েছেন, কী ভাবে আপেল অন্ত্রের ক্যানসার এবং ফ্যাটি লিভারের আশঙ্কা কমাতে পারে।
আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৮ : গরুর চোখে জল

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৭: রবীন্দ্রনাথের নামে ভিত্তিহীন অভিযোগ, ‘চোখের বালি’ নাকি চুরি করে লেখা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১১: পাতিকাক

লিভারের রোগ এবং ফ্যাটি লিভার

দু’টি আপেলে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ফাইবার রয়েছে। এই প্রাকৃতিক উপাদান আমাদের লিভারের রোগ এবং ফ্যাটি লিভারের মতো সমস্যা এড়াতে সাহায্য করে। এ নিয়ে তাইওয়ানের তাইপেই মেডিক্যাল ইউনিভার্সিটির একটি গবেষণার কথা উল্লেখ করেছেন চিকিৎসক। তিনি বলছেন, গবেষণায় পরিষ্কার বলা হয়েছে, আপেলে উপস্থিত ফ্ল্যাভোনয়েড এবং অন্য অ্যান্টি-অক্সিড্যান্ট লিভারকে টক্সিন-মুক্ত করতে সাহায্য করে।

আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭১: ত্রিপুরার রাজসভা আলোকিত করেছিলেন পণ্ডিত চন্দ্রোদয় ভট্টাচার্য

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৬: মিটিং

ক্যানসার প্রতিরোধে

আপেলে উপস্থিত প্রোসায়ানিডিন নামে এক প্রকার উপাদান পলিঅ্যামাইন অক্সিডেস রোধ করে। এটি পরোক্ষ ভাবে অন্ত্রের ক্যানসারের বা মলাশয়ের ক্যানসার রোধ করতে পারে। ওই চিকিৎসক বলছেন, আমরা যদি নিয়মিত আপেল যাই তাহলে সেই ঝুঁকিও কমবে। নিজের বক্তব্যের সমর্থনে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজির এক গবেষণার কথাও চিকিৎসক জোসেফ সালহাব উল্লেখ করেছেন। আপেলে থাকা ওই উপাদানকে অনেকটা কেমোথেরাপির এজেন্ট বলা যেতে পারে বলে ওই চিকিৎসক জানিয়েছেন।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৫: আজও আধুনিক সমাজ রাজা দুষ্মন্তের তঞ্চকতা এবং দ্বিচারিতার দূষণমুক্ত নয়

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬৩: অগত্যা আমার গাড়িতে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম আলাস্কা ভ্রমণে

রক্তে শর্করার মাত্রা

আপেলের আরেকটি গুণ হল, এই ফল আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই ডায়াবিটিস নিয়ন্ত্রণেও এই ফল বেশ উপকারী।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে

কেবল ডায়াবিটিস নয়, আপেল খেলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকবে। যা আসলে হার্টের অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে।

ওজন কমাতে

আপেল আমাদের বাড়তি ওজন কমানোর জন্যও উপকারী। তাই কেউ যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তা হলেও নিয়মিত আপেল অভ্যাস বেশ কাজে লাগতে পারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content