অক্টোবর মাসেই আসতে চলেছে স্বরা-ফাহাদের সন্তান।

কিছু দিন ধরে জল্পনাটা চলছে। টুইটারেও ছড়িয়ে পড়েছিল, অভিনেত্রী স্বরা ভাস্কর সন্তানসম্ভবা হওয়ার খবর। শেষমেশ সেই জল্পনা-গুঞ্জন সিলমোহর দিলেন স্বরা ভাস্কর নিজেই। অক্টোবর মাসেই স্বরা-ফাহাদের সন্তান আসতে চলেছে।
স্বরা তাঁর সমাজমাধ্যমের পাতায় খবর ভাগ করে নিয়েছেন। একটি নদীর ধারে দুজন বসে রয়েছেন। গোলাপী গাউনে স্বরা ও খয়েরি শার্টে ফাহাদ। স্বরা আলিঙ্গনবদ্ধ। ফুরফুরে মেজাতে ফাহাদ। অভিনেত্রীর সেই ছবিতে স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। অভিনেত্রী ক্যাপশনে লেখেছেন, ‘‘কিছু সময় সব প্রার্থনার উত্তর যেন একটাই হয়। ভাগ্যবান, উত্তেজিত, আমরা —এক নতুন পৃথিবীতে পা দিতে চলেছি। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে দেন ‘ফ্যামিলি, নতুন সদস্য, অক্টোবর বেবি।’’ তাঁদের অনুরাগী ও সতীর্থরাও সন্তানসম্ভবা স্বরাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন।
আরও পড়ুন:

অসহনীয় গরমে জেরবার বাংলা, স্বাভাবিকের উপরে কলকাতার তাপমাত্রার পারদ, তাপপ্রবাহ কত দিন চলবে?

অল্প দিনের আলাপে মাত্র ১৬ বছর বয়সেই কেন পর্দার আনন্দ রাজেশকে বিয়ে করেন ডিম্পল?

ফাহাদ আহমেদ সমাজবাজী পার্টির যুবনেতা। ফাহাদের সঙ্গে গত ১৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী স্বরা ভাস্কর। দিল্লিতে বিয়ের সইসাবুদ হয়। পরে অভিনেত্রী তাঁর দিদার বাড়িতে আনুষ্ঠানিক করে বিয়ে সারেন। ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য অভিনেত্রীকে কটাক্ষের মুখেও পড়তে হয়। যদিও সে সবে কান দিননি অভিনেত্রী।

Skip to content