বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

বর্ষাকালে যে সব বিষয় নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি, তার মধ্যে অন্যতম হল চুলের সমস্যা। আমাদের প্রত্যেকের কাছেই চুল কীভাবে আরও সুন্দর রাখা যায় তা নিয়ে দুশ্চিন্তা সব সময়ই লেগে থাকেআর। এই একটানা বৃষ্টির সময়ে স্যাঁতসেঁতে আবহাওয়ায় সেই চিন্তা যেন আরও খানিকটা বেড়ে যায়। তাই এই সময় চুলের যত্ন নেওয়ার জন্য খাদ্য তালিকায় কিছুটা কিছু পরিবর্তন করা প্রয়োজন।
 

বর্ষাকালে চুলের যত্নে পাতে কী কী রাখা যেতে পারে?

 

ডিম

স্বাস্থ্যকর ঝলমলে চুলের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চুলের স্বাস্থ্যের জন্য দৈনন্দিন খাবারে পর্যাপ্ত প্রোটিনের উপস্থিত থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে ডিম খুবই ভালো একটি সমাধান। ডিমে প্রোটিন ছাড়াও বায়োটিন, সেলেনিয়াম, ভিটামিন বি-১২ ইত্যাদি পুষ্টি উপাদান রয়েছে।

আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৬৯: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কারিগর ছিলেন অম্বিকা চক্রবর্তী

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৬: ঠাকুরবাড়ির কন্যা ঘোড়ার পিঠে চড়ে বন্দুক উঁচিয়ে জমিদারি-কাজে বের হতেন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১০: ভুতুম প্যাঁচা

 

তৈলাক্ত মাছ

ইলিশ, কই-সহ একাধিক মাছে ওমেগা-৩ ফ্যাটের ভালো উপস্থিতি আছে। এ সব মাছ খেলে চুল ঘন ও কালো হয়। সঙ্গে প্রোটিনের অভাবও পূরণ করে।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৭: শুধু মুখে ধর্মের বুলি আওড়ালেই কেউ ধার্মিক হয়ে যায় না

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৯: মা সারদার কাছের সেবিকাবৃন্দ

 

হলুদ সব্জি ও ফলমূল

মিষ্টি আলু, গাজর, আম, পেঁপে, মিষ্টি কুমড়া—এগুলো ভিটামিন এ-তে ভরপুর। চুলের ফলিকলের জন্য ভিটামিন-এ খুবই প্রয়োজনীয়। তাই প্রতিদিন কিছু হলুদ সবজি ও ফলমূল খেলে চুল ভালো থাকে।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৫: কতদিন পরে এলে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?

 

ডাল

মাথার তালুতে রক্ত চলাচল সরবরাহ করে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছতে সাহায্য করে আয়রন। আয়রনের অভাবে আবার চুল পড়ে যায়। এই আয়রন ভালো পরিমাণে পাওয়া যায় ডালে এবং সেই সঙ্গে আমিষ তো রয়েইছে। আমিষ, আয়রনের পাশাপাশি ডালে থাকে জঙ্ক ও ফলেট। তাই খাবারের তালিকায় ডাল থাকলে চুল সুন্দর হয়।
 

পালংশাক

পালংশাকে রয়েছে ভিটামিন-এ, ভিটামিন-সি, আয়রন, ফলেট-সহ অনেক স্বাস্থ্যকর উপাদান। এই সব কিছুই চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা চুলকে ভিতর থেকে পুষ্টি জোগায়।

আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৮ : গরুর চোখে জল

উত্তম কথাচিত্র, পর্ব-৬৫: ইন্দ্রধনু আর ‘ইন্দ্রাণী’

 

বাদাম

অনেক সময় ওমেগা-৬ ফ্যাটের অভাবে আমাদের চুল পড়তে শুরু করে। বাদামে প্রচুর পরিমাণে ওমেগা-৬ ফ্যাট থাকে। তাই রোজদিন খাদ্য তালিকায় চিনা বাদাম, কাজু বাদাম, কাঠ বাদাম, পেস্তা বাদাম এবং ওয়ালনাটের মতো বাদাম জাতীয় কিছু খাবার রাখা যেতে পারে। তবে পরিমিত পরিমাণে খেতে হবে। খুব বেশি বাদাম খেয়ে ফেললে আবার ওজন বেড়ে যেতে পারে।

যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২

* হেলদি ডায়েট (Healthy Diet): সুতনুকা পাল (Sutanuka Paul), পুষ্টিবিদ, ডায়েট-টু-ফাইট।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content