
ছবি : সংগৃহীত।
দোল পূর্ণিমার সন্ধ্যায় চন্দ্রগ্রহণ। কলকাতা-সহ রাজ্যের আকাশে চাঁদ বাকি পাঁচটা দিনের তুলনায় অন্য রকম দেখাবে। এদিন দেখা যাবে একেবারে লালচে চাঁদ। যদিও কলকাতা থেকে চাঁদকে পুরোপুরি রক্তিম দেখাবে না। মিশেল থাকবে হলুদ এবং লাল উভয় রঙেরই। সন্ধ্যায় চাঁদ উঠার সময় দেখা যাবে লাল চাঁদ। সঙ্গে থাকবে হলুদ ভাবও। জানা গিয়েছে, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের আকাশ থেকে ৯১ শতাংশ লাল দেখাবে চাঁদকে। আর হলদে ভাব থাকবে মাত্র ৯ শতাংশ।
মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে। যদিও কলকাতা বা পশ্চিমবঙ্গের আকাশ থেকে সেই পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ মিলবে না। এখানে চাঁদ ওঠার আগেই হয়ে যাবে পূর্ণগ্রাস। তবে পশ্চিমবঙ্গবাসী চন্দ্রগ্রহণ দেখা থেকে পুরোপুরি বঞ্চিত থাকবেন না। পূর্ণগ্রাস গ্রহণ দেখতে না-পেলেও এ রাজ্যের আকাশেও ব্লাড মুন (রক্ত চাঁদ) দেখা যাবে। বিকেল ৫টা ৩৩ মিনিটে পূর্ণগ্রাস শেষ হবে। আর পশ্চিমবঙ্গে বিকেল ৫টা ৩৮ মিনিট থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে চাঁদ উঠবে। পুরো চাঁদ উঠতে প্রায় দেড় মিনিট সময় লাগবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৮৪ : শুন বরনারী

পর্দার আড়ালে, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-২৩ : ফেলুদার শেষদৃশ্য— শেষের পরে, শেষের পারে

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৫৫ : অতর্কিতে হামলা

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯৯ : দুই সাপের বিবাদ ও রাজকন্যার গুপ্তধন লাভ! প্রাকারকর্ণের চাণক্য-নীতিতে মুগ্ধ উলূকরাজ
বিকেল ৫টা ৩৮ মিনিট থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে কলকাতা-সহ রাজ্যের আকাশ থেকে চাঁদকে ৯১ শতাংশ লাল দেখাবে। এর পরে আস্তে আস্তে চাঁদের লালচে ভাব কমতে থাকবে। ক্রমশ আবছা হলদে রং থেকে উজ্জ্বল হলদে হতে থাকবে চাঁদ। পূর্ণগ্রাস গ্রহণের সম্পূর্ণ পর্ব সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে শেষ হবে। এর পর ফের উজ্জ্বল হলুদ রঙেরই চাঁদকে দেখাবে।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা : পর্ব-৫৯: আকাশ এখনও মেঘলা

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৯৪: ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ
মঙ্গলবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের কিছু জায়গা থেকেই দেখা যাবে। পূর্ব ভারতের কয়েকটি জায়গা থেকে সম্পূর্ণ পূর্ণগ্রাসের সাক্ষী থাকা যাবে। অসমের তিনসুকিয়া, ডিগবয়ে বিকেল ৫টা ১৩ মিনিটে চাঁদ উঠবে। অর্থাৎ, পূর্ণগ্রাস শেষ হওয়ার আগেই এই সব জায়গায় চাঁদ উঠে যাবে। তাই ওই সব এলাকা থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখার সম্ভাবনা বেশি। অন্যদিকে রাজস্থান, গুজরাতের মতো দেশের পশ্চিমের রাজ্যগুলিতে পূর্ণগ্রাস চাঁদ দেখার সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৪১: সুন্দরবনের বন্যপ্রাণী — গড়িয়োল

মহাকাব্যের কথকতা, পর্ব-১৪৯: মহাভারতের কথা অমৃতসমান কেন?
আজকের পর ভারত থেকে আবার দু’বছর পরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে । ভারত থেকে ২০২৮ সালের জুলাইয়ের আগে আর কোনও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না। মঙ্গলবার প্রায় ৫ ঘণ্টা ধরে চলবে চন্দ্রগ্রহণ। সন্ধ্যা ৬টা ৪০ পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এই সময় চাঁদকে মলিন দেখাবে। এর পরে সন্ধ্যা ৬টা ৪৭ নাগাদ প্রচ্ছায়া থেকে বেরিয়ে যাবে চাঁদ। এর পরে ধীরে ধীরে চাঁদের একটা দিক উজ্জ্বল হতে শুরু করবে। শেষে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ফের উজ্জ্বল হয়ে উঠবে চাঁদ।
আরও পড়ুন:

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-২৩ : অপারেশন উদ্বাস্তু এবং গুরু-শিষ্য সংবাদ

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৪৮: ঘরে চুরি, বাইরে চুরি
আমরা জানি, চাঁদের নিজস্ব আলো নেই। চাঁদের উপর সূর্যের আলো পড়ে। এর পর তাকে পৃথিবী থেকে দেখা যায়। পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে এলে সূর্যের আলো চাঁদে পড়ে না। পরিবর্তে পৃথিবীর চাঁদের উপরে ছায়া পড়ে। আর তখনই চন্দ্রগ্রহণ হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় লাল হয়ে যায় চাঁদের রং। তাই এই চাঁদকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।

















