বুধবার ১৭ জুন, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: সংগৃহীত।

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার থেকে টানা বৃষ্টিতে সেখানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি-রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুখিয়াপোখরিতে। মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সোমবার সকাল থেকে চিত্রটা খানিক বদলেছে। সোমবার থেকে পাহাড়ে সে ভাবে বৃষ্টিও হয়নি। আলিপুর আবহাওয়া দফতরও জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে এখনও কিছু দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে।

সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি কমেছে। আর কোথাও তেমন ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। মঙ্গলবার সকালে উত্তরের বেশির ভাগ জেলায় ঝলমলে রোদ উঠেছে। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তা ছাড়া, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দিচ্ছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৩: মহর্ষিকে অনুসরণ করে তাঁর পত্নীও বাড়ির পুজোতে যোগ দিতেন না

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৫ ন হন্যতে

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-২: মালা বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৯: হাট্টিমা

আগামী ২৪ ঘণ্টায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকতে পারে। তবে আপাতত শুধু বঙ্গ নয়, সামগ্রিক ভাবে গোটা দেশেই বৃষ্টির সম্ভাবনা কমছে। এত দিন থমকে থাকা বর্ষা-বিদায় পর্বেও এ বার গতি আসতে চলেছে। সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৭: আকাশ এখনও মেঘলা

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১১ : অরিন্দম কহিলা বিষাদে

মঙ্গল ও বুধবার মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তেমন দুর্যোগের আর সম্ভাবনা নেই। অন্য দিকে, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবারও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে ওই জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। সপ্তাহান্তে আরও কম থাকবে বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন:

আমার দুর্গা: বিজ্ঞানী রাজেশ্বরী চট্টোপাধ্যায়

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩২: লৌকিকও অলৌকিকের টানাপোড়েনের বিনির্মাণ—ঋষিকবির মহাকাব্য রামায়ণ

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি কম।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content