বুধবার ১১ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

রাতভর রেকর্ড বৃষ্টি। কলকাতার অধীকাংশ এলাকা জলমগ্ন। ব্যাপক ভাবে ব্যাহত যান চলাচল ব্যবস্থা। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে তা হলে জল জমার পরিমাণও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এক টানা বৃষ্টিতে কলকাতার উত্তর থেকে দক্ষিণ, প্রায় সর্বত্রই জল্মগ্ন। শহরবাসী কমবেশি সমস্যার মধ্যে পড়েছেন। কলকাতার বহু গলিপথ জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক এলাকায় জল জমেছে। শহরের অনেক বাড়ি ও গাড়ি জলের নীচে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, কলকাতার যে সব রাস্তায় অতীতে কখনও জল জমেনি, সেই সব রাস্তাও এখন জলের নীচে। দ্রুত জল বার করার চেষ্টাও শুরু হয়েছে। তবে দীর্ঘ ক্ষণ ধরে বৃষ্টি হওয়ায় জল নামতেও দেরি হচ্ছে। কলকাতার একাধিক মেডিক্যাল কলেজে ও হাসপাতালে জল ঢুকে গিয়েছে। এসএসকেএম হাসপাতালের সামনের রাস্তাও জলমগ্ন। যদিও চিকিৎসা পরিষেবার এর কোনও প্রভাব বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৭: আবাবিল

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩৩: এ কে? এ কে গো?

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৩: আকাশ এখনও মেঘলা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৫: পূর্বোত্তরে আন্তরাজ্য সীমা বিবাদ

শিয়ালদহ মেন শাখাতেও কিছু জায়গায় লাইনে জল জমে গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলাচল করছে বলে খবর। ফলে বৃষ্টির দুর্ভোগের মধ্যে অফিসযাত্রীদের সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির জেরে রাস্তাতেও বাস চলাচল ব্যাহত হয়েছে। জল জমে থাকায় ধীরে চলাচল করছে গাড়ি। কলকাতার বেশ কিছু জায়গায় ফুটপাথেও জল জমে গিয়েছে। তাই পথচারীদেরও যাতায়াতেও সমস্যা হচ্ছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩১: মহর্ষি চেয়েছিলেন শান্তিনিকেতনে মৃত্যু

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১০ : নায়ক ও মহাপুরুষ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই বৃষ্টি নিম্নচাপের জেরেই। হাওয়া দফতর আগেই জানিয়েছিল, ষষ্ঠীর দু’দিন আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে এর প্রভাবে পুজোয় বৃষ্টি হতে পারে। তৃতীয়া, অর্থাৎ বৃহস্পতিবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তার আগেই সোমবার রাতভর অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। নাজেহাল শহরবাসী। দুর্গাপুজোর আগে এমন বৃষ্টিতে চিন্তিত শহরবাসী। এক টানা অতি বর্ষণে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু প্যান্ডেল।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content