মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আন্দামান সাগরের উপর ঝোড়ো হাওয়ার গতি ধীরে ধীরে বাড়ছে। এই মুহূর্তে বাংলায় এর সরাসরি কোনও প্রভাব না। তবে তাপমাত্রা বাড়ছে। এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আগামী কয়েক দিন কমবেশি একইরকম থাকবে। তেমন একটা বদল হবে না। যদিও উত্তরবঙ্গে অল্প বিস্তর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এ দিকে মৌসম ভবন আবহাওয়ার পূর্বাভাস নিয়ে জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্তটি ২১ নভেম্বর থেকে আরও ঘনীভূত হবে। এর যেরে আন্দামান সাগরের উপর ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এর বেগ শনিবার থেকে আরও বাড়বে। আগামী শনিবার এবং রবিবার সমুদ্রে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি। কখনও কখনও দমকা হাওয়ার গতি ৭০ কিলোমিটারের গণ্ডিও ছাড়িয়ে যেতে পারে। তবে আগামী সোমবার থেকে তা কিছুটা কমবে। এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

অন্তরালের তারা: ম্যান্ডোলিন শিল্পী সরোজ বড়ুয়া/৩: সলিলদা নিজে কখনও বাজান না কিন্তু এটা ব্যতিক্রম : সরোজ বড়ুয়া

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-৭: কেমন আছেন সুনীতি, নদীর নরম ছেড়ে সমুদ্রের নুনে!

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৮: পার্ক স্ট্রিট থেকে মহর্ষি ফিরে এসেছিলেন জোড়াসাঁকোয়

হ্যালো বাবু! পর্ব-১০৭: ডেসডিমোনার রুমাল/৬

ঘূর্ণাবর্ত আন্দামান থেকে উত্তরের দিকে এগোচ্ছে কি না এবং এর শক্তিবৃদ্ধি নিয়ে আবহাওয়া দফতর নজর রেখেছে। আপাতত পশ্চিমবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। শুধু দার্জিলিঙের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। আর কোথাও বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র,পর্ব-৭২ : গলি থেকে রাজপথ

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২৫: সুন্দরবনের পাখি: বিলের বালুবাটান

নভেম্বরের শুরুর দিকে রাজ্যে এক ধাক্কায় তাপমাত্রা। অনেকটা কমেছিল। একাধিক জেলায় কুয়াশার সতর্কতাও জারি করেছিল হাওয়া দফতর। তবে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাপমাত্রার পারদ আবার কিছুটা বেড়েছে। তাপমাত্রার পারদ গত কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরেই উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলে মনে করছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩৬: এক অনন্য অভিজ্ঞতায় সমৃদ্ধ রামচন্দ্রের অরণ্যবাস

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৮২: ত্রিপুরা : উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রত্নভূমি ঊনকোটি

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩০ ডিগ্রি। ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ছ’দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। অর্থাৎ, আপাতত নতুন করে তাপমাত্রার হ্রাসবৃদ্ধির সম্ভাবনা নেই।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content