রবিবার ৮ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

দেশের কোনও কোনও এলাকা থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে বাংলায় আপাতত বৃষ্টিতে তেমন বিরাম নেই। কিছু দিন বন্ধ থাকার পর আবার কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আপাতত এখনই বৃষ্টি থামবে না। উল্টে আরও কয়েক দিন বৃষ্টি চলতে পারে। সোমবার শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার পশ্চিম রাজস্থানের কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে। সাধারণত ভাবে ১৭ সেপ্টেম্বর বর্ষা বিদায়ের সূচনা শুরু হয়ে থাকে। তবে এ বছর নির্দিষ্ট সময়ের তিন দিন আগেই বর্ষা বিদায়ের সূচনা শুরু হয়ে গেল। পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল। সেটি এখন তেলঙ্গানার দিকে সরে গিয়েছে। পশ্চিমবঙ্গের আকাশে এর সরাসরি প্রভাব পড়ছে না। এদিকে উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতার মধ্যে রয়েছে। সক্রিয় রয়েছে একটি অক্ষরেখাও। ফলে স্থলভাগে বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। তাই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩১: মহর্ষি চেয়েছিলেন শান্তিনিকেতনে মৃত্যু

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩১: যে পালিয়ে বেড়ায়

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৩৩: আকাশ এখনও মেঘলা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৫: পূর্বোত্তরে আন্তরাজ্য সীমা বিবাদ

কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই আপাতত কিছু দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও তৈরি হয়েছে। সোমবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩০: অলৌকিকতার আবরণে লৌকিক-অনুভবের পরশ

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১০ : নায়ক ও মহাপুরুষ

উত্তরবঙ্গে এখনও তিন থেকে চার দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি আছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে সোমবার এবং বৃহস্পতিবার। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯০: শত্রুকে হারাতে সব সময় অস্ত্র নয়, ছলনারও আশ্রয় নিতে হয়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১৭: আবাবিল

দেশের এক প্রান্ত থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু হলেও পশ্চিমবঙ্গে এখনই তার সম্ভাবনা নেই। বাংলায় বর্ষা বিদায় নেয় অক্টোবরের শুরুর দিকে। ফলে নিম্নচাপ অঞ্চলের প্রভাব না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

রজনীর রবি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

যাঁর কাছে রবীন্দ্রনাথ ভর্ৎসিত হয়েছেন, তিনিই আবার পরে অর্থ আদায়ে তৎপর হয়েছেন। নগেন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় ইংল্যান্ডে গিয়েছিলেন। সবেতন ছুটি, পথখরচা বিশ্ববিদ্যালয়ই দিয়েছিল। নগেন্দ্রনাথ পুত্র নীতীন্দ্রনাথকে তাঁর ভ্রমণসঙ্গী করে মীরার কাছ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন। নীতীন্দ্রনাথকে যে বিদেশে নিয়ে যাচ্ছেন, তার কোনো আগাম পরিকল্পনাও ছিল না। নগেন্দ্রনাথের খরচ না হয় বিশ্ববিদ্যালয় দেবে, নীতীন্দ্রনাথের খরচা কে দেবে, কেন রবীন্দ্রনাথ!
* গল্পকথায় ঠাকুরবাড়ি (Tagore Stories – Rabindranath Tagore) : পার্থজিৎ গঙ্গোপাধ্যায় (Parthajit Gangopadhyay) অবনীন্দ্রনাথের শিশুসাহিত্যে ডক্টরেট। বাংলা ছড়ার বিবর্তন নিয়ে গবেষণা, ডি-লিট অর্জন। শিশুসাহিত্য নিয়ে নিরবচ্ছিন্নভাবে গবেষণা করে চলেছেন। বাংলা সাহিত্যের বহু হারানো সম্পদ পুনরুদ্ধার করেছেন। ছোটদের জন্য পঞ্চাশটিরও বেশি বই লিখেছেন। সম্পাদিত বই একশোরও বেশি।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content