মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: সংগৃহীত।

বঙ্গের বাতাসে এখন হেমন্তের আমেজ। ভোরে আকাশ মুখ ঢাকছে কুয়াশায়। রোদ উঠলেও গরমের অস্বস্তি আর নেই। বরং হালকা রোদে বেশ আরামই পাচ্ছেন বঙ্গবাসী। রবিবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
দক্ষিণবঙ্গের তিন জায়গায় রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তারও কমে নেমেছে। দার্জিলিঙে রাতের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে উত্তরের বাকি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণের তুলনায় কিছু বেশি। আগামী পাঁচ দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হওয়ার তেমন সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/৪২

উপন্যাস: দেওয়াল পারের দেশ, পর্ব-৭: কেমন আছেন সুনীতি, নদীর নরম ছেড়ে সমুদ্রের নুনে!

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৩৮: পার্ক স্ট্রিট থেকে মহর্ষি ফিরে এসেছিলেন জোড়াসাঁকোয়

মহাকাব্যের কথকতা, পর্ব-১৩৬: এক অনন্য অভিজ্ঞতায় সমৃদ্ধ রামচন্দ্রের অরণ্যবাস

আলিপুর হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ থাকবে। রবিবার বিকেলে হাওয়া অফিস পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৪০: কেঁচো খুঁড়তে কেউটে

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২৪: সুন্দরবনের পাখি: গোত্রা

দমদমে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনে ১৪.৫ ডিগ্রি, বাঁকুড়ায় ১৪.৯ ডিগ্রি, পুরুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর, সল্টলেক, কাঁথি, ঝাড়গ্রাম, সাগরদ্বীপ ছাড়া সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কলকাতায় আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আকাশ থাকবে মূলত পরিষ্কার।
আরও পড়ুন:

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৭৯: ‘বেতারে দু-খানা গান গাইলাম, পারিশ্রমিক পেলাম দশ টাকা’

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-১৩ : জনঅরণ্য: সরস্বতী না লক্ষ্মী?

উত্তরবঙ্গের কোনও জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী পাঁচ দিন সেখানে তাপমাত্রার হেরফের হওয়ার তেমন সম্ভাবনা নেই। বালুরঘাটে দিনের তাপমাত্রা ছিল রবিবার ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বাকি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। তবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে একমাত্র দার্জিলিঙে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content