
সম্বর্ধনা জানানো হচ্ছে ডাঃ অমিতাভ ভট্টাচার্যকে।
সম্প্রতি বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমি গোবরডাঙাতে গোবরডাঙা শিল্পায়ন স্টুডিয়ো থিয়েটারে মঞ্চস্থ করলেন তাদের জনপ্রিয় নাটক রবীন্দ্র জয়ন্তী। গোবরডাঙা স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে, থানার ঠিক পাশেই তৈরি হয়েছে এই স্টুডিয়ো থিয়েটার মঞ্চ। প্রায় ৬০ জন দর্শক এই এসি হলে নাটক উপভোগ করতে পারেন। আলো, সাউন্ড সিস্টেম, মঞ্চ ব্যবস্থা একেবারে আধুনিক।
শিল্পায়নের পক্ষ থেকে পরিচালক আশিস চট্টোপাধ্যায় বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমি পরিচালক চিকিৎসক এবং লেখক ডাঃ অমিতাভ ভট্টাচার্যকে সম্বর্ধনা জানালেন তার অভিনয় জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে। পরিয়ে দিলেন উত্তরীয়। তার হাতে তুলে দেওয়া হলো একটি ফুলের টব, মিষ্টি এবং স্মারক। প্রেক্ষাগৃহ সেদিন ছিল দর্শক পূর্ণ। দর্শকেরা এই মজার নাটকটি প্রাণভরে উপভোগ করলেন। রবীন্দ্রজয়ন্তী নাটকের পরবর্তী শো বরানগর রবীন্দ্রভবনে ১৮ জানুয়ারি সন্ধ্যা সাতটায়।


















