মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

আজকাল উচ্চ রক্তচাপের সমস্যা ঘরে ঘরে। নানা কারণে এই সমস্যা দেখা দেয়। মানসিক চাপ, কর্মব্যস্ততা, ঘুমের ঘাটতি ইত্যাদি নানা কারণে হতে পারে। এখন তো অল্পবয়সিদের মধ্যেও উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিচ্ছে। নিজের অজান্তে এই রোগের মাধ্যমেই কিন্তু শরীরে হানা দিচ্ছে হার্ট অ্যাটাকের মতো অসুখ-বিসুখ। তবে এই রোগ এড়াতে শুধু ওষুধ খেলেই হবে না, নিয়মিত পর্যবেক্ষণও জরুরি।
অনেকেই এখন বাড়িতেই রক্তচাপ পরিমাপ করার যন্ত্র কিনে ফেলেছেন। নিজেদের সময়-সুযোগ বুঝে দিনের কোনও এক সময় মেপে ফেললেই হল। তবে এই পরিমাপের ক্ষেত্রেও কখনও কখনও ত্রুটি থেকে যায়। জেনে নিন, রক্তচাপ মাপার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১২৫: রবীন্দ্রনাথের বিয়ের রাতে মারা গিয়েছিলেন ঠাকুরবাড়ির জামাই

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-২৭: আকাশ এখনও মেঘলা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১০: ভুতুম প্যাঁচা

কথা বলা যাবে না

রক্তচাপ মাপার সময়ে কারও সঙ্গে কথা বলবেন না। তাতে ক্ষণিকের জন্য রক্তচাপ বেড়ে যেতে পারে। ভুল মাপ পাবেন সে ক্ষেত্রে।

নির্দিষ্ট সময়ে মাপুন

যদি পর পর কয়েক দিন রক্তচাপ মাপতে বলেন চিকিৎসক, তবে একটি নির্দিষ্ট সময়ে কাজটি করুন। দিনের একই সময়ে রক্তচাপের মাত্রায় কোনও হেরফের হচ্ছে কি না, দেখে নিন।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮৬: আমরা আসলে কাকে পুজো করছি? ঈশ্বরকে, নাকি রক্তমাখা অভ্যাসকে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার

কখন খাবেন

রক্তচাপ পরীক্ষা করার অন্তত আধ ঘণ্টা আগে থেকে খাবার, ধূমপান, অ্যালকোহল বা চা-কফি এড়িয়ে চলুন।

শান্ত হয়ে বসুন

রক্তচাপ মাপার সময় শান্ত হয়ে বসুন। বিশেষ করে রক্তচাপ মাপতে শুরু করার আগে মিনিট পাঁচেক চেয়ারে বসে আরাম করে নিন। তার পর রক্তচাপ মাপুন।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১২৫: কতদিন পরে এলে

মহাকাব্যের কথকতা, পর্ব-১২৪: আনন্দমূর্তি রামের অভাবে অযোধ্যায় নৈরাশ্যের ছায়া, বাস্তব জীবনেও কি আনন্দহীনতা অবসাদ ডেকে আনে?

পোশাক

জামা বা কাপড়ের উপর যন্ত্রের কাফটি বাঁধবেন না। ত্বকের উপর রাখুন। কনুই থেকে ২.৫ সেন্টিমিটার উপরে কাফটি বাঁধা উচিত।

কীভাবে বসবেন

কী ভঙ্গিতে বসছেন, তার উপর নির্ভর করবে সঠিক মাপ আসবে কি না। একটি চেয়ারে সোজা হয়ে বসে, মাটিতে পা রেখে তার পর রক্তচাপ মাপার যন্ত্রটি নিজের হাতে লাগান।

আরও পড়ুন:

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-৮ : গরুর চোখে জল

উত্তম কথাচিত্র, পর্ব-৬৫: ইন্দ্রধনু আর ‘ইন্দ্রাণী’

কী ভাবে সঠিক রক্তচাপ মাপবেন?
চিকিৎসকেরা বলছেন, সোজা হয়ে বসে কনুই হৃদ্যন্ত্রের উচ্চতায় রেখে ডান হাত থেকে রক্তচাপ মাপা উচিত। তা হলেই সঠিক মাপ পাওয়া যাবে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content