by নিজস্ব সংবাদদাতা | জুলাই ৩০, ২০২২, ২১:৪৯ | মহাভারতের আখ্যানমালা
দেবরাজ ইন্দ্রের সঙ্গে সাক্ষাতের পর ইন্দ্র আরও গভীরতর বনের পথে চললেন। ভয়ঙ্কর সে বন সাধারণ মানুষের অগম্য ছিল। নানারঙের ফুলে ফলে ছেয়ে ছিল গাছগুলো। বড় বড় গাছের নানা রঙের ফুলফলের ভারে নুয়ে আসা ডালগুলি পাখিদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছিল। হিংস্র পশুরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল...
by নিজস্ব সংবাদদাতা | জুলাই ২৩, ২০২২, ২১:০২ | মহাভারতের আখ্যানমালা
যাত্রা যেন আর ফুরায় না। কত পথ পেরিয়ে এসেছেন পাণ্ডবেরা। আরও কত চলার বাকি। প্রতি পথের বাঁকে নিজেকে নতুন করে গড়ে নেওয়ার পালা। যুধিষ্ঠিরের স্থৈর্য, ক্ষমা, ভীমের প্রতাপ, অর্জুনের শস্ত্রদক্ষতা কোনওটাই আসন্ন মহারণে ফেলনা নয়। এবার সকলে মিলে এই পথটা পার করবার পালা। বড় সহজ নয়...
by নিজস্ব সংবাদদাতা | জুলাই ১৬, ২০২২, ১৯:২১ | মহাভারতের আখ্যানমালা
পাণ্ডবভাইরা বনবাসে। আজ তো দুর্যোধনের আনন্দের দিন হওয়ার কথা। সেটা হওয়ারই কথা ছিল। কিন্তু নিয়তি তা হতে দিলে তো! পাণ্ডবেরা রাজ্যছাড়া হয়েও যেন সদাসর্বদা রয়েছেন চারপাশে। বিদুর ধৃতরাষ্ট্রের মন্ত্রী হতে পারেন। কিন্তু তাঁর সম্পূর্ণ সহানুভূতি পাণ্ডবদের প্রতি। আর সেখানেই যত ভয়...
by নিজস্ব সংবাদদাতা | জুলাই ৯, ২০২২, ২০:৫২ | মহাভারতের আখ্যানমালা
রোহিত বনে গিয়েছিল। উঠতি বয়সের ছেলে ছিল সে। বাবা কবে কোন দেবতাকে কথা দিয়ে রেখেছেন, ছেলে হলে তাকে উৎসর্গ করে যজ্ঞ করবেন, একথা জানার পর থেকে সে ঘরছাড়া। বাবার কথা সে মানবে কেন? তাই ঘর থেকে বেরিয়ে বনে বনে ঘোরে। এই ভাবে বছর কাটে। হঠাৎ কানে খবর এসে পৌঁছয়, বাবা অসুস্থ। অসুস্থ...
by নিজস্ব সংবাদদাতা | জুলাই ৩, ২০২২, ২২:০৬ | আন্তর্জাতিক
নাট্যকার পিটার ব্রুক প্রয়াত ইংরেজ থিয়েটার ও সিনেমা পরিচালক পিটার ব্রুক। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। রবিবার প্যারিসে তাঁর প্রকাশনা সংস্থার পক্ষ থেকে তাঁর প্রয়াণের খবর জানানো হয়েছে। ১৯২৫ সালে ব্রুকের জন্ম। ব্রুক ১৯৫০-এর দশকের গোড়া থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত হন।...