পর্ব-৩৩: কর্কোটকনাগের দংশনে নলরাজার শরীর বিকৃত হল

পর্ব-৩৩: কর্কোটকনাগের দংশনে নলরাজার শরীর বিকৃত হল

বনের পথে বহু পথ পেরিয়ে সেই বণিকেরা এক মনোরম সরোবরের তীরে উপস্থিত হল। সেই সরোবরের তীরে ছিল প্রচুর ঘাস আর সবোবরের জল ছিল নির্মল। আর সেখানেই রাত কাটাবে বলে স্থির করল। বণিকদের দলের সঙ্গে যে হাতিগুলি ছিল তাদেরও আপাত ঠাঁই এর ব্যবস্থা হল। রাত্রি হলে সকলে নিদ্রা গেলে সেই পথে...
পর্ব-৩২: নির্জন বনপথে একাকিনী দময়ন্তী হেঁটে চলেন

পর্ব-৩২: নির্জন বনপথে একাকিনী দময়ন্তী হেঁটে চলেন

দময়ন্তী যতটা না নিজের জন্য কাতর হলেন, নলের জন্য শোক তাঁকে আরও আকুল করে তুলল। তাঁর সে হাহাকার এক ব্যাধের কানে পৌঁছল। ব্যাধ দময়ন্তীর রূপে মুগ্ধ হল। মনে তার তীব্র কামনার উদ্রেক হল। কিন্তু সে কথা মুখে প্রকাশ করল না। নির্জন জনমানুষহীন বনে দময়ন্তীকে ভোগ করবার বাসনায় সে...
পর্ব-৩১: পাশায় নিঃস্ব নলরাজা পত্নী দময়ন্তীকে ত্যাগ করলেন

পর্ব-৩১: পাশায় নিঃস্ব নলরাজা পত্নী দময়ন্তীকে ত্যাগ করলেন

পুষ্কররাজার আহ্বান নল অগ্রাহ্য করতে পারলেন না। একে তিনি পাশা খেলতে পছন্দ করেন, তায় পুষ্কররাজা পত্নী দময়ন্তীর সামনে তাঁকে ডেকেছেন। এমতাবস্থায় না বলাটা অসম্মানজনক হবে। কলি নলকে আগেই আশ্রয় করেছেন। নিজের প্রতিকূল দৈবের বশে নলরাজা একে একে সব হারাতে লাগলেন। পুরবাসী,...
পর্ব-৩০: পুণ্যশ্লোক নলরাজা আর দময়ন্তীর কথা

পর্ব-৩০: পুণ্যশ্লোক নলরাজা আর দময়ন্তীর কথা

অর্জুন স্বর্গে গিয়েছেন। আর এদিকে অর্জুনকে ছাড়া পাণ্ডবদের আরো পাঁচ বছর কেটে গিয়েছে। কাম্যকবনে সংযমে, আত্মসমালোচনায়, সাধুসঙ্গে অন্যরকমের যাপন চলছে তাঁদের। অর্জুনের অভাব তাঁরা প্রতি মুহূর্তেই অনুভব করেন। কিন্তু এও বোঝেন যে বৃহত্তর স্বার্থে সাময়িক দুঃখ কষ্টকে সহ্য করে...
পর্ব-২৯: একাগ্রচিত্ত অর্জুন উর্বশীকেও ফিরিয়ে দিলেন

পর্ব-২৯: একাগ্রচিত্ত অর্জুন উর্বশীকেও ফিরিয়ে দিলেন

অনন্যমনা এক পুরুষ চলেছেন স্বর্গের পথে। সে পথ সাধারণের পথ নয়। সে পথের যোগ্যতা তিনি অর্জন করেছেন। মহাদেবের দেওয়া দেবশক্তি পেয়েছেন তিনি। কে সে যাঁর কাছে এমন এক শক্তি রয়েছে? সেই ভেবে আর সব দেবতারাও ছুটে এসেছেন তাঁকে চোখের দেখা দেখতে। তাঁর হাতে তুলে দিয়েছেন নিজের নিজের...

Skip to content