রবিবার ৮ মার্চ, ২০২৬


ছবি: প্রতীকী।

আপাতত কলকাতা-সহ বাংলার সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। আগামী সপ্তাহেও ওই একই পূর্বাভাস রয়েছে। এ সবের মধ্যে বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। ধীরে ধীরে তা সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর ফলে সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ২৭ মে অর্থাৎ, আগামী মঙ্গলবার নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর পরের দু’দিনে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে। এর জেরে বাংলায় সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। যদিও আবহবিদেরা এখনই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখছেন না । অন্য দিকে, আরব সাগরের উপরে ধীরে ধীরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ এবং পরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৭: আলাস্কায় এমন অপরূপ দৃশ্যও দেখা যায়, যেখানে পাহাড়-সমুদ্র-হিমবাহ একসঙ্গে বিরাজমান

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে

এদিকে, শুক্রবারও বাংলা জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়ের গতি বেশি থাকতে পারে। এই চার জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, পূর্ব মেদিনীপু, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৮: মা সারদার জন্মতিথিতে তাঁর অপূর্ব অমানবীয় রূপ ফুটে উঠল

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০০: নীল কটকটিয়া

আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১৬: শান্তিনিকেতনে কবির প্রথম জন্মোৎসব

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৪: জীবনের নশ্বরতা ও আত্মানুসন্ধান বিষয়ে রামের উপলব্ধি যেন এক চিরন্তন সত্যের উন্মোচন

উত্তরবঙ্গের আট জেলায় শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই আট জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। ওই জেলাগুলিতে আগামী রবিবার এবং সোমবারও ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি মতো আবস্থা তৈরি হয়নি। কারণ হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content