শুক্রবার ১৩ মার্চ, ২০২৬


ছবি: প্রতীকী।

ভালো খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রার পারদও কমবে বলে মনে করা হচ্ছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে কলকাতা এবং শহরতলির কোনও কোনও অংশে হালকা বৃষ্টি হয়েছে। হাওয়া দফতরের রিপোর্ট বলছে, ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবারও। আগামী সোমবার পর্যন্ত এই আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। শুধু বৃষ্টি নয়ম সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। অন্য জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার বেগ থাকতে পারে।
আরও পড়ুন:

হ্যালো বাবু! পর্ব-৮১: অনুসরণ/২

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে

আবহাওয়া দফতর শনিবার এবং রবিবারের জন্যও একই পূর্বাভাস রয়েছে। সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই। এর পরের তিন দিনে তাপমাত্রার পারদ কমতে পারে বলে মনে করা হচ্ছে। তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭৮: রক্তে ভেজা মাটিতে গড়ে ওঠে সত্যিকার প্রাপ্তি

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৩: একটি হিংসা অনেক প্রতিহিংসা, জিঘাংসা, হত্যা এবং মৃত্যুর কারণ হয়ে ওঠে সর্বত্র

ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আগামী চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। আগামী তিন দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৭: শ্রীমার কথায় ‘ঠাকুরের দয়া পেয়েচ বলেই এখানে এসেচ’

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৫: সর্বত্র বরফ, কোত্থাও কেউ নেই, একেবারে গা ছমছম করা পরিবেশ

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৫.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকই।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content