ছবি প্রতীকী

বছর শেষে স্মার্টফোনটা কেনার পরিকল্পনা করছেন? ফোর-জি ফোনের বদলে ফাইভ-জি ফোন পছন্দ? তাহলে একবার আমাজনের ওয়েবসাইট ঢুঁ মারুন। চলছে ‘আপগ্রেড ডে’জ অফার। বিভিন্ন ব্র্যান্ডের হরেক রকম স্মার্টফোনের উপর দুর্দান্ত অফার চলছে। নো কস্ট ইএমআই-এর সুবিধাও পাওয়া যাবে। পাশাপাশি ব্যাংকের ক্রেডিট কার্ডেও কেনাকাটা করা যাবে, পাওয়া যাবে অতিরিক্ত ছাড়। অফার চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।
অফারে শাওমি, রিয়েলমি, টেকনো, লাভা, অপ্পো, আইকু-সহ একাধিক ব্র্যান্ডের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে। ৫ হাজার টাকার কেনাকাটায় ১০ শতাংশ এবং সর্বাধিক এক হাজার টাকা ছাড় পাওয়া যাবে। তবে শুধু এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে এই ছাড় মিলবে। ফেডেরাল ব্যাংকের ক্রেডিট কার্ডেও ছাড় মিলবে। সেক্ষেত্রে ৫ হাজার টাকার বেশি কেনাকাটায় সর্বোচ্চ ১২৫০ টাকা ছাড় মিলবে। এই অফার ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আরও পড়ুন:

ক্রীড়া প্রশাসনে ইতিহাস! ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রথম মহিলা সভাপতি হলেন ক্রীড়াবিদ পিটি ঊষা

দেখব এবার জগৎটাকে, পর্ব-৮: তিন-চার ফুট সামনে, মাথার ওপরে গাছে কুণ্ডলী পাকিয়ে ঝুলছে দু-তিনটি পিট-ভাইপার

 

একঝলকে দেখে নিন কোন স্মার্টফোনের কত দাম?

● রিয়েলমি নারজো ৫০আই— ৫ হাজার ৪৯৯ টাকা
● রিয়েলমি নারজো ৫০এ প্রাইম— ৮ হাজার ৯৯৯ টাকা
● টেকনো পপ সিক্স প্রো— ৫ হাজার ৫৭৯ টাকা
● টেকনো স্পার্ক নাইন— ৭ হাজার ৬৪৯ টাকা
● টেকনো পোভা ফাইভ জি— ১৪ হাজার ২৯৯ টাকা
● টেকনো ক্যামন ১৯— ১৬ হাজার ৯৯৯ টাকা
● লাভা ব্লেজ এনক্সটি— ৮ হাজার ৩৬৯ টাকা
● লাভা জেড৩— ৬ হাজার ২৯৯ টাকা
● রেডমি এ-ওয়ান— ৫ হাজার ৫৭৯ টাকা

আরও পড়ুন:

বিদ্যাসাগর ও বঙ্কিমচন্দ্রের পরে বাংলাভাষার স্বচ্ছন্দ, স্বাভাবিক প্রয়োগ ও বিস্তারে তাঁর অবদান ভোলার নয়/১

খাই খাই: স্বাদ-বাহারে: গরমে স্বাদ বদলাতে ঝটপট তৈরি করে ফেলুন এঁচোড়ের ডাল

● রেডমি টেন এ— ৭ হাজার ৪৬৯ টাকা
● রেডমি ইলেভন প্রাইম ফাইভ-জি— ১১ হাজার ৯৯৯ টাকা
● রেডমি নোট ইলেভন— ১০ হাজার ৯৯৯
● আইকু নিও ৬— ২৬ হাজার ৯৯৯ টাকা
● আইকু জেড৬ প্রো— ১৯ হাজার ৯৯৯ টাকা
● আইকু জেড৬ লাইট— ১২ হাজার ৪৯৯ টাকা
● অপ্পো এফ২১এস প্রো ৫জি— ২৪ হাজার ৪৯৯ টাকা
● অপ্পো এ৭৬— ১৫ হাজার ৪৯০ টাকা
● অপ্পো এ৭৭— ১৬ হাজার ৯৯৯ টাকা

Skip to content