ছবি: প্রতীকী।

এ কথা আমরা সকলেই জানি, তৈলাক্ত ও ব্রণ প্রবণ ত্বকের জন্য মুলতানি মাটি অত্যন্ত উপকারী। এটি ত্বকের অতিরিক্ত তেল ও ধুলোবালি দূর করে ত্বককে কোমল ও মসৃণ করে দেয় সহজেই। এ ছাড়াও মুলতানি মাটি ত্বককে রক্ষা করে বিভিন্ন সমস্যার হাত থেকে। কী ভাবে ব্যবহার করবেন মুলতানি মাটি?
 

মুলতানি মাটিকে এ ভাবে ব্যবহার করতে হবে

● যাঁদের ত্বক খুব তৈলাক্ত তাঁরা মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে মাখুন।
● ত্বক যদি খুব রুক্ষ হয়ে থাকে, সে ক্ষেত্রে মুলতানি মাটির সঙ্গে বাদামগুঁড়ো এবং কাঁচা দুধ মিশিয়ে মিশ্রণ বানিয়ে ত্বকে লাগাতে পারেন। অল্প দিনেই ত্বক হয়ে যাবে কোমল ও মসৃণ।
● মুখের কালো দাগ-ছোপ থেকে মুক্তি পেতে সাহায্য করে মুলতানি মাটি। টম্যাটোর রস আর মুলতানি মাটির মিশ্রণ সপ্তাহে দু’দিন ব্যবহার করলে আপনি পেতে পারেন দাগহীন, উজ্জ্বল ত্বক।

আরও পড়ুন:

‘প্রতি মিনিটে চুমু খাই আমরা’! নিন্দকদের জবাব দিলেন শুভশ্রী

ইংলিশ টিংলিশ: তোমরা কি জানো cakewalk বা icing on the cake —এই idiom গুলোর মানে কি?

● সুস্থ ত্বকের জন্য মধু খুবই উপকারী। আর সূ্র্যের প্রখর তাপে পুড়ে ত্বকের প্রদাহ বৃদ্ধি পায়। মুলতানি মাটির সঙ্গে মধু মিশিয়ে মাখলে ত্বকের আরাম হয়।
● টানটান ত্বক পেতে চাই আমরা সকলেই। মুলতানি মাটি ত্বককে টানটান করে। চন্দন গুঁড়ো, গোলাপ জল আর মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে ত্বক হবে টানটান।

Skip to content