আপনার চুলে কি শ্যাম্পু করার পরেই অযথা জট পড়ে যায় এই জট এড়াতে আপনি কি মাথায় অল্প তেল মাখেন কিংবা মাথায় শ্যাম্পু করার আগে হট ওয়েল ব্যবহার করেন? কিন্তু এখন আমাদের মতো গ্রীষ্মকালীন দেশে যেভাবে গরম পড়ে তাতে শ্যাম্পু করার আগে চুলে তেল মাখার প্ল্যান নৈবো নৈব চ। এই গরমে মাথায় তেল মাখলে অস্বস্তিচরমে ওঠে মাথা ঘামতে শুরু করে তাই এমন কিছু আমাদের প্রয়োজন যাতে যত পরবে না আবার সেটার ব্যবহারে বেশি গরমের অনুভূতি ও হবে না আর সেটি মাখার পর শ্যাম্পু যে করতেই হবে এরকম কোনও বাধ্যবাধকতাও থাকবে না।
আমরা ঘরের বিভিন্ন উপকরণ দিয়ে খুব সহজেই এমন কয়েকটি স্প্রে বানিয়ে নিতে পারি যেগুলি দিয়ে গরমের সময়ে মাথার চুল ভালো থাকবে এবং আরামদায়ক অনুভূতি হবে, কারণ এগুলির সাহায্যে আপনি মাথার ত্বকে তাৎক্ষণিক ঠান্ডা ভাব অনুভব করবেন। দেখে নিন, কোন কোন সিরাম বা জেল স্প্রে হিসেবে বানাবেন।
প্রথম স্প্রে
● আমরা জানি যে অ্যালো ভেরা মাথার ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। আবার গ্রিন-টির সাহায্যে চুলের গোড়া মজবুত হয়। তাই এই গরমে আরাম পেতেএক কাপ ঠান্ডা গ্রিন-টি এর সঙ্গে দু’চামচ অ্যালো ভেরার রস মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। প্রথমেভাল করে ঝাঁকিয়ে নিন এই দু’টিকে । সপ্তাহে কয়েক বার এই স্প্রে ব্যবহার করুন এতেমাথার ত্বক সতেজ থাকবে এবং চুলও ও মসৃণ থাকবে।
দ্বিতীয় স্প্রে
● শসা ও পুদিনা দিয়েও অন্য আরেক প্রকার ঠান্ডা হেয়ার স্প্রে বানিয়ে নিতে পারেন বাড়িতে বসেই। তীব্র গরমে আমাদের মাথা দ্রুত গরম হয়ে যায় এবং চুলে ঘাম জমে। এই সমস্যা থেকে রেহাই পেতে শসা ও পুদিনা দিয়ে তৈরি করে ফেলুন হেয়ার স্প্রে। যা অত্যন্ত আরামদায়ক এবংখুব উপকারী হতে পারে। প্রথমে অর্ধেক শসা ব্লেন্ড করে তার রস ছেঁকে নিন। এর সঙ্গে আধ কাপ জল ও কয়েকটি পুদিনা পাতা (অথবা পুদিনা পাউডার) মিশিয়ে কিছু ক্ষণ রেখে দিন। তার পর এই সমস্ত কিছু ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন। বাইরে থেকে বাড়ি ফিরে অথবা স্নানের পর ভেজা মাথায় এই স্প্রে ব্যবহার করা যায়। এটি অত্যন্ত উপকারী কারণশসা মাথার ত্বককে আর্দ্র রাখে এবং পুদিনা ঠান্ডা অনুভূতি দেয়। এতে মাথার ত্বক সতেজ থাকে এবং চুলও কম চিটচিটে লাগে।
তৃতীয় স্প্রে
● মেথি ও রোজ়মেরি দিয়ে তৈরি জলও গরমের দিনে ভাল হেয়ার স্প্রে হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিভাবে বানাবেন?এক চামচ মেথি ও সামান্য রোজ়মেরি জলে ফুটিয়ে নিন তারপর এই মিশ্রণটি ঠান্ডা হতে দিন। তার পর ছেঁকে স্প্রে বোতলে ভরে রাখুন। এই স্প্রে মাথার ত্বকে লাগালে রক্তসঞ্চালন বেড়ে যায়। তাই ক্রমে ক্রমে চুলের গোড়া শক্ত হতে পারে এবং চুল পড়াও অপেক্ষাকৃতভাবে কমতে পারে।
গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম
‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com