মঙ্গলবার ৯ জুন, ২০২৬


রণবীর-রশ্মিকা। ছবি : সংগৃহীত।

প্রথম বার পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে জুটি বেঁধেছেন রোম্যান্টিক হিরো রণবীর কাপুর। ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবীর সিংহ’ খ্যাত পরিচালকের নতুন ছবির নাম ‘অ্যানিম্যাল’। ছবির প্রচারঝলক চলতি বছরের প্রথমেই মুক্তি পেয়েছে। প্রচারঝলক দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে, ‘অ্যানিম্যাল’ আদতে অ্যাকশনে ভরপুর একটি ছবি। রোম্যান্টিক হিরোর জার্সি সরিয়ে এ বার ভরপুর অ্যাকশনকে দেখা যাবে রণবীরকে।
রণবীরের পরনে দক্ষিণী কায়দায় পরা সাদা ধুতি, সঙ্গে সাদা শার্ট। হাতে কুড়ুল। মুখোশ পরা কিছু মানুষের দিকে কুড়ুল হাতে তাড়া করছেন তিনি। তার পরেই শুরু অ্যাকশন। একেবারে অচেনা আজানা রণবীর। ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরির মতো অভিনেতাকে দেখা যাবে।
আরও পড়ুন:

রাজি নন শাহরুখ, শেষমেশ ‘ডন ৩’-এর জন্য বাদশার বদলি হিসেবে কোন অভিনেতাকে পেলেন ফারহান?

‘পুষ্পা: দ্য রুল’-এ অল্লুকে টক্কর দেবেন বলিউডের তারকা অভিনেতা, আর কী কী যোগ হচ্ছে দ্বিতীয় ভাগে?

ছবিটি আগামী অগস্ট মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও হঠাৎ করে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথমে জানা গিয়েছিল, ১১ অগস্ট মুক্তি পাবে রণবীরের ‘অ্যানিম্যাল’। কিন্তু ওই দিনই মুক্তি পেতে চলেছে অক্ষয়ের ‘ওহ মাই গড ২’। এমনকি ১১ অগস্টই মুক্তি পাচ্ছে সানি দেওল ও অমিশা পটেল অভিনীত অভিনীত ‘গদর ২’। মূলত সে কারণেই ‘অ্যানিম্যাল’-এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-১৮: মনে পড়ে পঞ্চমের কণ্ঠে শোলে ছবির সেই বিখ্যাত ‘মেহবুবা মেহবুবা…’ গানটি?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩: সুন্দরবনে মানুষের আদি বসতি

যদিও ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার দাবি, ভিএফএক্সের কিছু কাজ বাকি আছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কোনও রকম খামতি নিয়ে ‘অ্যানিম্যাল’ দর্শকের সামনে ছবি আসুক, তা চান না পরিচালক। সে কারণে অগস্টের পরিবর্তে নাকি ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীরের ‘অ্যানিম্যাল’। এককথায়, পরিচালক মুখে যাই বলুন না কেন, মূলত ছবির ব্যবসায়িক সাফল্যের কথা মাথায় রেখেই নির্মাতারা মুক্তির তারিখ পিছনোর সিদ্ধান্ত নিলেন।

Skip to content