ছবি: প্রতীকী।

আচ্ছা, আমরা যখন বন্ধুদের সঙ্গে কথা বলি, তখন কি সব সময় আমরা পূর্ণ বাক্যে কথা বলি? না, তাই না?
যেমন: কী খবর, কেমন চলছে ইত্যাদি। ঠিক তেমনই ইংরেজিতেও আমরা পুরো কথাটা না বলে ছোট করে বলতে পারি।
যেমন: “How are you doing?” না বলে, বলতেই পারি “What’s up?”
আবার তার উত্তরে, “I am doing fine.” না বলে, ছোটো করে বলা যায় “I am good.” বা “I am cool.”
● “Relax” করাকে আমরা colloquial English -এ “chil out” করা বলতে পারি।
● আবার নিজের ভুল বা দোষ বোঝাতে “It is my fault.” না বলে, বলতে পারি, “My bad.”
● একসঙ্গে কোনও কাজ করতে রাজি থাকলে, আমরা বলি, “I’m in.”
 

রোজকার দিনে কাজে লাগার মতো কিছু উদাহরণ রইল

● Chicken: ভীতু।
● Chessy: বোকা বোকা।
● Dump/Ditch: সম্পর্ক ভেঙে দেওয়া।
● have a crush on someone: কাউকে খুব ভালো লাগা।
● Hang Out: একসঙ্গে আড্ডা দেওয়া।

আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: শিখে নাও in- prefix দিয়ে তৈরি নতুন কিছু শব্দ

অজানার সন্ধানে: পাচার হয়েছিল টন টন সোনা ও দামি ধাতু! ৮৫ বছরের সেই ভূতুড়ে রেলস্টেশন এখন অভিজাত হোটেল

● Screw up: কোনও কাজ গুবলেট করে ফেলা।
● Wrap up: কাজ শেষ করা বা গোটানো।
● Epic: ভীষণ ভালো / দুর্দান্ত।
● Ripped: শারিরীকভাবে খুব ফিট।
● Lemon: কিছু কিনে ঠকে যাওয়া।

লেখার সঙ্গে youtube link এ আরও কিছু উদাহরণ দেওয়া আছে। অবশ্যই দেখুন। কাজে লাগতে পারে।

Skip to content