২২ ফাল্গুন, ১৪৩২ শনিবার ৭ মার্চ, ২০২৬

আলোকের ঝর্ণাধারায়

পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

পর্ব-১১০: মা সারদার মানবীলীলার অবসান

বাগবাজারে শ্রীমার আঙিনার মাথার আকাশ আজ থমথমে, বর্ষার মেঘের মতো। শরৎ মহারাজ মা সারদাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসার যে সুবন্দোবস্ত করেছিলেন, এমনকি দৈব প্রতিকার, স্বস্ত্যয়নাদিরও অনুষ্ঠান করেছিলেন। সেই সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। চিকিৎসারত ডাক্তার ও কবিরাজদের দর্শন দিয়ে ধন্য করে মা সারদা ১৩২৭ সনে বা ১৮৪২ শকাব্দে, ১৯২০ সালের একুশে জুলাই, বাংলার চৌঠা শ্রাবণে মঙ্গলবার রাত দেড়টার সময় তাঁর বাড়ি উদ্বোধনে মানবীলীলা সম্বরণ করলেন।

read more
পর্ব-১০৯: মা সারদার কাছের সেবিকাবৃন্দ

পর্ব-১০৯: মা সারদার কাছের সেবিকাবৃন্দ

শ্রীমার দেহ রাখার পর একদিন একজন উদ্বোধনে তাঁকে দেখেন যে, তাঁর দেহ একেবারে ভেঙে গিয়েছে। তখন তিনি বিছানার উপর রাখা মা সারদার পটচিত্রের দিকে একদৃষ্টে চেয়ে বলেন, ‘কি করব বল বাবা, মাই যে সব ভেঙে দিয়ে গেছেন’। কেদারের মা কোয়ালপাড়ায় থাকতেন। তিনি ঠাকুরকে দর্শন করে কৃতার্থ হয়েছিলেন। তাঁর স্বামী জয়রামবাটিতে পাঠশালার শিক্ষক ছিলেন। তিনিও ঠাকুরের স্নেহধন্য ছিলেন।

read more
পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার

পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার

মানুষ নয়, পশু, পাখি, বেড়াল, কুকুর, এরাও জানত মা সারদার ভালবাসার মহিমা। একবার ছোট্ট রাধু শ্রীমার বাড়ির দোতলার বারান্দা থেকে একটা বাচ্চা বেড়াল নিচে ফেলে দিলে, তাই দেখে শ্রীমার অস্থির অবস্থা। এক সেবক তাঁর অবস্থা দেখে ছুটে গিয়ে বেড়ালছানাটিকে কোলে করে তুলে আনল। শ্রীমা তখন তাকে কোলে শুইয়ে গরম দুধ খাওয়ালেন আর গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই জয়রামবাটির বেড়ালটাকে ‘মায়ের বেড়াল’ বলত। আর সেই সুযোগে সে দুষ্টুমি করে বেড়াত। একদিন সবাই শ্রীমার কাছে এসে বেড়ালটার বিরুদ্ধে নালিশ জানাল। শ্রীমা আর কি করবেন, হাতে...

read more
পর্ব-১০৭: অসুস্থ মা সারদার জন্য ভক্তদের উদ্বেগ

পর্ব-১০৭: অসুস্থ মা সারদার জন্য ভক্তদের উদ্বেগ

শ্রীমার অসুখের সংবাদ শুনে দূরদেশ থেকে শ্রীমার সন্তান সারদেশানন্দ এসেছেন। তিনি সকলের পরিচিত বলে শ্রীমার ঘরে গিয়ে কুশল জিজ্ঞাসা করে তাড়াতাড়ি বেরিয়ে এলেন। কখনও যদি শ্রীমা ডাকেন তো দুটো কথা হয়। ভয়ে ভয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন, যাতে শ্রীমার কষ্ট না হয়।

read more
পর্ব-১০৬: দীনদুখিনীর জননী সারদা

পর্ব-১০৬: দীনদুখিনীর জননী সারদা

রামলাল কাজের জন্য দক্ষিণেশ্বরে থাকলেও মাঝে মাঝে কামারপুকুরে যাতায়াত করতেন। শ্রীমার ভিক্ষাপুত্র শিবরাম সর্বদা গৃহদেবতা রঘুবীরের পুজো ও ঘরবাড়ির দেখাশোনা করতেন। শ্রীমার মন তখন অতীন্দ্রিয় জগতে ঘুরে বেড়াত। তিনি সংসার থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে ঠাকুর তাঁকে যে ঘরখানা দিয়েছিলেন, সেখানেই থাকতেন। পাকশালার একাংশে নিজেই রান্না করে ঠাকুরকে নিবেদন করে সেই প্রসাদী শাকান্নে কালাতিপাত করতেন।

read more
পর্ব-১০৫: মা সারদার সাধুভক্তি

পর্ব-১০৫: মা সারদার সাধুভক্তি

মেঝেতে আসনে শ্রীমা পা মেলে বসে আছেন। সন্ধ্যার পর ভক্ত সারদেশানন্দ তাঁকে চিঠি পড়ে শোনাচ্ছেন। সামনে একটি লণ্ঠন জ্বলছে। ভক্তটির হঠাৎ চোখে পড়ল, কিছুদূরে একটা মস্ত বড় তেঁতুল বিছে শ্রীমার দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তার মনে হল, শ্রীমাকে কামড়াবে না তো। তখনি পা দিয়ে বিছেটাকে সরিয়ে দিলে। তখন লাঠি বা কিছু নেওয়ার কথা মনে আসেনি তার। শুধু ভেবেছেন, মাকে কামড়ালে সর্বনাশ! তাই যেই দেখেছেন অমনি জোরে পা দিয়ে মেরেছেন।

read more
পর্ব-১০৪: মা সারদার নিত্যলীলা

পর্ব-১০৪: মা সারদার নিত্যলীলা

শ্রীমা নিকুঞ্জদেবীকে একদিন বলেন, ‘ঠাকুর বলেছিলেন, তুমি আর লক্ষ্মী কে, আমি জানতে পেরেচি, তোমাদের বলব না। তোমার ধার শোধ করার জন্যে আমি বাউল হব আর তোমাকে সঙ্গে নেব’। তিনি আরও বলেন যে, লক্ষ্মী বলেছিল, আমাকে তামাক-কাটা কল্লেও আর আসচি না। ঠাকুর হেসে বললেন, ‘আমি যদি আসি তো থাকবি কোথা? প্রাণ টিকবে না। কলমীর দল, এক জায়গায় বসে টানলেই সব আসবে’।

read more
পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার

পর্ব-১০৩: মা সারদা নিজের কষ্ট গোপন রাখতেন

মা সারদা জয়রামবাটি থাকার সময় যোগীন মহারাজের দেওয়া কাঠের টেবিলের মাঝের কব্জা দিয়ে দুখণ্ডে জোড়া ভারি কাঠটা তাঁর পায়ের উপর পড়ে গেল। আঘাত লেগে চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে এল। ভীষণ ব্যথা হচ্ছে, শ্রীমা পা চেপে ধরে বসে আছেন, তাঁর চোখ দিয়ে জল ঝরতে লাগল। সকলে ছুটে এসে, ডাক্তারখানা থেকে ওষুধ এনে পায়ে বেঁধে দেওয়া হল।

read more
পর্ব-১০৭: অসুস্থ মা সারদার জন্য ভক্তদের উদ্বেগ

পর্ব-১০২: শ্রীমার অন্তিম সময়কালীন ভবিষ্যবাণী

১৩৩৯ সালের দোলপূর্ণিমায় আবির খেলার সময় কোনও ছেলের অসাবধানতার জন্য সুরমাদেবীর কানের ঠিক পিছনে রঙের ঘটির আঘাত লাগে। তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁর কান দিয়ে দু’একদিন জল পড়ার পর পুঁজরক্ত পড়তে আরম্ভ করল। আর এর ঘা মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে পড়ায় রাতের মধ্যেই একটা কিছু হয়ে যাবে, ডাক্তার এরূপ নিশ্চিত অভিমত দিয়ে চলে গেলেন। সেই রাতে সুরমাদেবী ক্রমাগত ভুল বকতে লাগলেন। হঠাৎ বলে উঠলেন যে, তাঁর ঘাড়ের উপর কে বসল? ‘আমি কি এত ভার সইতে পারি? আমার দম বন্ধ হয়ে যাচ্চে, শিগ্গির আলো জ্বাল, দেখি’। তারপরই প্রকৃতিস্থ হয়ে...

read more
পর্ব-১০১: মা সারদার মায়িকবন্ধন ত্যাগ

পর্ব-১০১: মা সারদার মায়িকবন্ধন ত্যাগ

মা সারদা তাঁর সময় হয়ে আসছে বুঝতে পেরে নিজের পরিবারের প্রতি বিশেষ করে রাধুর উপর থেকে মন তুলে নিলেন। রাধুকে কেবল একটা কথাই তিনি বলেছিলেন, ‘তুই আমার কী করবি, আমি কি মানুষ?’ পরে রাধু ব্রহ্মচারি অক্ষয়চৈতন্যকে বলেছিল, ‘আমি তো তাঁকে নিজের পিসিমা বলেই জানতুম। আমি কি জানতুম যে তিনি মানুষ নন, দেবতা?’

read more
পর্ব-১০৮: সকলের উপর মা সারদার ছিল সমান অধিকার

পর্ব-১০০: অসুস্থ শরীরেও ভক্তদের দীক্ষাদান শ্রীমার

এত সব শান্তিপাঠ, স্বস্ত্যয়ন করা হলেও মা সারদার শারীরিক অবস্থার কোন উন্নতি হল না। তবে এই অসুস্থতার মধ্যেও পাহারায় নিযুক্ত সেবকদের বুঝতে না দিয়ে অথবা তাদের অনুরোধ না শুনে শ্রীমা ভক্ত-সন্তানদের মনস্কামনা পূর্ণ করেছেন। যেমন কাউকে তার ইষ্টদর্শন করিয়ে, কারওকে দীক্ষা দিয়ে, আবার কারও সেবা গ্রহণ করে ধন্য করেছেন। দুর্গেশ দাস চৈত্রমাসে তাঁর আত্মীয়া প্রিয়ংবদা মজুমদারকে সঙ্গে নিয়ে আসেন শ্রীমার কাছে। তখন সকলে নিষেধ করা সত্ত্বেও তিনি প্রিয়ংবদাকে মন্ত্রদান করেছিলেন।

read more
পর্ব-৯৯: সারদা মায়ের রোগ নিরাময়ের প্রচেষ্টা

পর্ব-৯৯: সারদা মায়ের রোগ নিরাময়ের প্রচেষ্টা

শরৎ মহারাজ মা সারদাকে রোগমুক্ত করার কোন চেষ্টারই ত্রুটি রাখলেন না। কিছুদিন কবিরাজ রাজেন্দ্রনাথ সেন চিকিৎসা করেন। সেই সময় কবিরাজ কালীভূষণ সেনও শ্রীমাকে দেখতেন। তারপর কবিরাজ শ্যামাদাসকে আবার ডাকা হয়। তাঁর ছাত্র কবিরাজ রামচন্দ্র মল্লিক রোজ এসে শ্রীমাকে দেখে যেতেন আর নিজের হাতে ওষুধ তৈরি করে দিতেন। শেষ দুদিন ডাঃ কাঞ্জিলাল হোমিওপ্যাথি ওষুধ দিলেন।

read more
পর্ব-৯৮: মা সারদার জন্মতিথিতে তাঁর অপূর্ব অমানবীয় রূপ ফুটে উঠল

পর্ব-৯৮: মা সারদার জন্মতিথিতে তাঁর অপূর্ব অমানবীয় রূপ ফুটে উঠল

১৩২৫ সালের চোদ্দোই শ্রাবণ ঠাকুরের অন্তরঙ্গ সহচর বাবুরাম মহারাজ পৃথিবী ছেড়ে চলে যান। শ্রীমার জীবনে একটি বেদনার দিন। পূবর্বঙ্গে বেশ কয়েকবার ঠাকুরের ভাব প্রচার করতে গিয়ে অতিরিক্ত পরিশ্রমে তাঁর শরীর ভেঙে যায়। তিনি কালাজ্বরে আক্রান্ত হন। এই ঘটনার দুদিন আগে বাবুরাম মহারাজের অন্যতম সেবক মহাদেবানন্দ শ্রীমার কাছে প্রার্থনা করেছিলেন, যাতে তিনি সেরে ওঠেন।

read more
পর্ব-৯৭: শ্রীমার কথায় ‘ঠাকুরের দয়া পেয়েচ বলেই এখানে এসেচ’

পর্ব-৯৭: শ্রীমার কথায় ‘ঠাকুরের দয়া পেয়েচ বলেই এখানে এসেচ’

ভক্ত আর ভগবানের মধ্যে চিরকাল লীলা চলে। তবে ‘নরলীলা নরবৎ’ হয়ে থাকে। তাই বয়সের ধর্মে মা সারদার ভগ্নপ্রায় মানবদেহ ক্রমে কাজের চাপে ভেঙে পড়তে লাগল। তাঁর জীবনকালের শেষ কিছু বছর যেমন তিনি গভীরভাবে নিজেকে কর্মে আবদ্ধ রেখেছিলেন, তেমনই সকলের প্রতি তাঁর অবিরাম করুণাধারা বর্ষিত হয়েছিল।

read more
পর্ব-১০৯: মা সারদার কাছের সেবিকাবৃন্দ

পর্ব-৯৬: মা সারদার প্রথম মন্ত্রশিষ্যা ছিলেন দুর্গাপুরীদেবী

ঠাকুরের মহিলা ভক্তদের মধ্যে প্রথম শিষ্যা ছিলেন যেমন গৌরীমা, তেমনই শ্রীমার প্রথম শিষ্যা হলেন দুর্গাপুরী। শ্রীমার কাছে বাল্যকাল থেকেই তাঁর অবাধ যাতায়াত। শ্রীমা স্বেচ্ছায় তাঁকে বাল্যবয়সেই দীক্ষা দেন। চোদ্দ পনেরো বছর বয়সেই একান্তভাবে তাঁর আগ্রহে তিনি দুর্গাদেবীকে সন্ন্যাসদীক্ষা দেন। দুর্গাদেবী ছিলেন গৌরীমার পালিত কন্যা। তিনি আবাল্য সন্ন্যাসিনী ছিলেন।

read more

Skip to content